1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
পশ্চিমবঙ্গে তৃণমূলের দুর্বলতা: ৮ কারণে চাপে মমতা বন্দ্যোপাধ্যায় বরিশালে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের উদ্যোগে ‘মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত পশ্চিমবঙ্গে ‘পদ্মফুলের উত্থান’, বিজেপির সদর দপ্তরে মোদির বিজয়বার্তা ‎যশোরে অপহৃত নাবালিকা ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার, প্রসংশায় ভাসছে প্রশাসন 🔥 ইন্টারন্যাশনাল ফায়ারফাইটার্স ডে উপলক্ষে বিশেষ আয়োজন: দরবার গ্রহণ ও সম্মাননা প্রদান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি কর্মীরা জয় শ্রী রাম বলায়, তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ– ঘটনাস্থলে কেন্দ্র বাহিনী। হরমুজ প্রণালিতে উত্তেজনা: মার্কিন যুদ্ধজাহাজে ইরানের মিসাইল হামলার দাবি, অস্বীকার যুক্তরাষ্ট্রের মুখ্যমন্ত্রী হওয়ার পথে থালাপতি বিজয়, এগিয়ে ১৪৫ আসনে বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

চট্টগ্রামে পুলিশ ফাঁড়িতে হামলা, গ্রেফতার আরও ৫

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ২৮২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : চট্টগ্রামে পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে ছিনিয়ে নেয়া মাদক ব্যবসায়ীসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

তারা হলেন- পুলিশ ফাঁড়ি থেকে ছিনিয়ে নেয়া হানিফ খান, তার ভাই ইয়াছিন খান, মহিউদ্দিন শরীফ, রেজাউল করিম এবং মো হৃদয়। মঙ্গলবার (২২ নভেম্বর) দিবাগত রাতে জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার আলী হোসেন বলেন, পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়া হানিফ চট্টগ্রাম থেকে বাসে করে ঢাকায় পালিয়ে যাওয়ার চেষ্টা করে। রাতে ঢাকাগামী বাস থেকে তাকেসহ চারজনকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্য মতে বোয়ালখালী থেকে আরেক জনকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদের হানিফ পুলিশকে জানায়- পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে মাদক কারবারিকে ছিনিয়ে নেয়ার পর গ্রেফতারকৃতরা পালিয়ে রাঙ্গুনিয়া চলে যান। সেখান থেকে তারা পটিয়া ও বোয়ালখালী উপজেলায় লুকিয়ে ছিলেন। মঙ্গলবার রাতে ভোলা পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের।

প্রসঙ্গত, গত শনিবার রাতে ৫ হাজার ইয়াবাসহ দেলোয়ার এবং হানিফকে গ্রেফতার করে পুলিশ। তাদের গ্রেফতারের খবর পেয়ে কালুরঘাট পুলিশ ফাঁড়িতে হামলা চালায় তাদের সহযোগী তৃতীয় লিঙ্গের লোকজন। এসময় তারা গ্রেফতারকৃতদের ছিনিয়ে নেয়। সংঘর্ষে একজন নিহত এবং কমপক্ষে ১০ জন আহত হয়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে ২১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com