1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে ফেনীর ১২০ কিলোমিটার সীমান্তে পুশইন ঠেকাতে সর্বোচ্চ সতর্কাবস্থায় ৪ বিজিবি জাতীয় বাজেট ২০২৬–২৭ সামনে রেখে কর কমানো ও বিনিয়োগবান্ধব পরিবেশের আহ্বান জেবিসিসিআই’র খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ওয়ারিশ সনদে নামজারির চেষ্টা একজনের কারাদণ্ড পদ্মের মালায়- রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬ তম জন্মোৎসব পালিত হলো। বসুন্ধরাকে সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে নেওয়ার তোড়জোড়ে আপত্তি গোলাম মাওলা রনির *শিক্ষা ও জীবনের সহায়তায় সামিয়ার হাতে চেক তুলে দিল স্বপ্ন* সাগরে হারিয়ে যাওয়া জেলে ফিরলেন ৫৪ বছর পর 🏏 টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা: দলে নতুন মুখ তাজ নেহার, বাদ শারমিন সুলতানা

গ্রাম এবং শহরের মধ্যে কোনো বৈষম্য থাকবে না : শিক্ষামন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ২৯৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‌ ‘গ্রাম এবং শহরের মধ্যে কোনো বৈষম্য থাকবে না। এই দেশ ডিজিটালভাবে এগিয়ে যাচ্ছে। আরও তরুণ উদ্যোক্তা তৈরি হবে। গ্রাম হবে শহর। সে লক্ষ্যে বঙ্গবন্ধু কন্যা করে যাচ্ছেন। এজন্য শেখ হাসিনা সরকারের প্রয়োজন।’ তাই ভবিষ্যতেও বার বার আওয়ামী লীগ সরকারকেই ক্ষমতায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

মঙ্গলবার সকালে নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নে হেনা ইসলাম ডিগ্রী কলেজ পরিদর্শনে এসে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থী ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের উদ্দেশে এসব কথা বলেন তিনি। বক্তব্য শেষে কলেজটির বিভিন্ন শ্রেণিকক্ষ ও অবকাঠামো পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী।

তিনি আরও বলেন, ‘এই দেশটি বঙ্গবন্ধু স্বাধীন করে গিয়েছিলেন বলেই আমরা আজ স্বাধীন দেশের নাগরিক। এখন আধুনিক প্রযুক্তিসহ শিক্ষা, সবক্ষেত্রে অবিশ্বাস্য রকমের উন্নয়ন ঘটিয়ে চলেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। শুধু সার্টিফিকেট প্রদান নয়, বর্তমান সরকার শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষার পাশাপাশি কর্মমুখী শিক্ষা চালু করেছেন। এর মাধ্যমে শিক্ষার্থীদের কর্মদক্ষতা বৃদ্ধিতে কাজ করছে সরকার।’

এ সময় স্থানীয় সংসদ সদস্য সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরুসহ জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com