1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১০ মে ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
পদ্মের মালায়- রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬ তম জন্মোৎসব পালিত হলো। বসুন্ধরাকে সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে নেওয়ার তোড়জোড়ে আপত্তি গোলাম মাওলা রনির *শিক্ষা ও জীবনের সহায়তায় সামিয়ার হাতে চেক তুলে দিল স্বপ্ন* সাগরে হারিয়ে যাওয়া জেলে ফিরলেন ৫৪ বছর পর 🏏 টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা: দলে নতুন মুখ তাজ নেহার, বাদ শারমিন সুলতানা হরমুজ প্রণালি চিরতরে বন্ধের হুঁশিয়ারি ইরানের—বিশ্ব জ্বালানি বাজারে নতুন শঙ্কা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়, জমকালো আয়োজন জওহরলাল নেহরু পুলিশকে জনগণের রক্ষক হওয়ার আহ্বান তারেক রহমানের, ফ্যাসিবাদ-স্বৈরাচারের বিরুদ্ধে নতুন শপথ কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করে, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্ৰহন। *পরিকল্পিত বসুন্ধরাকে বিশৃঙ্খল নগরে পরিণত করার শঙ্কা*

গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সচিব জনাব এ কে এম শামিমুল হক ছিদ্দিকী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ১৭০ বার দেখা হয়েছে

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব এ কে এম শামিমুল হক ছিদ্দিকী আজ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে যথাযোগ্য মর্যাদায় শ্রদ্ধা নিবেদন করেন। পরে সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকলের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে যোগ দেন পার্বত্য মন্ত্রণালয়ের সচিব জনাব এ কে এম শামিমুল হক ছিদ্দিকী।

গোপালগঞ্জ টুংগী পাড়ায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব এ কে এম শামিমুল হক ছিদ্দিকী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যকে সামনে রেখে সরকারের নীতি ও আদর্শ অনুযায়ী পার্বত্য চট্টগ্রাম এলাকার জনস্বার্থে তিন জেলায় উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি বলেন, আমরা দেশের উন্নয়নে কাজ করে যাবো। সরকারের দিক নির্দেশনা অনুযায়ী পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তনে আমরা সদা সোচ্চার থাকবো।

এসময় অন্যান্যের মধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব সজল কান্তি বনিক, উপসচিব কাজী মোহাম্মদ চাহেল তস্তুরী, সচিবের একান্ত সচিব (উপসচিব) মোহাম্মদ শরীফুল ইসলাম, উপসচিব মোঙ্গল চন্দ্র পাল, সিনিয়র সহকারী সচিব মো. আজিজুল হক, মন্ত্রণালয়ের সহকারী মেইনটেনেন্স ইন্জিনিয়ার হাবিবুল্লাহ নাহিদ উপস্থিত ছিলেন।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব এ কে এম শামিমুল হক ছিদ্দিকী ১৩ম বিসিএস (প্রশাসন) ক্যাডারে যোগদানের মাধ্যমে ১৯৯৪ সালের ২৫ এপ্রিল কর্মজীবন শুরু করেন। চাকুরী জীবনের শুরুতে তিনি সহকারী কমিশনার হিসেবে খুলনা ও কুষ্টিয়া কালেক্টরেট এবং সিনিয়র সহকারী কমিশনার ও রেভিনিউ ডেপুটি কালেক্টর হিসেবে কুষ্টিয়া কলেক্টরেটে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি মেহেরপুর সদর এবং সাতক্ষীরা জেলার তালা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কাজ করেন। চাকরি জীবনে তিনি খুলনা জেলার কয়রা উপজেলায়, সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায় এবং চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে রাজবাড়ী জেলায় এবং উপপরিচালক হিসেবে বিপিএটিসি, সাভার-এ কাজ করেন। এছাড়া তিনি মংলা বন্দর কর্তৃপক্ষ ও সমাজ সেবা অধিদপ্তর, খুলনা এর পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।

তিনি পিরোজপুর ও পটুয়াখালীর জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন।তিনি যুগ্মসচিব এবং অতিরিক্ত সচিব হিসেবে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অতিরিক্ত সচিব হিসেবে নৌপরিবহন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। তিনি শেখ হাসিনা জাতীয় যুব ইনস্টিটিউট-এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।পরবর্তীতে তিনি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ এর চেয়ারম্যান পদে কর্মরত ছিলেন। গত ৩১.১২.২০২২ খ্রি: তারিখে সচিব পদে পদোন্নতি পেয়ে ০১.০১.২০২৩ খ্রি: তারিখ থেকে ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান (সচিব) হিসেবে কর্মরত ছিলেন। গত ১২ জুন ২০২৪ তারিখে তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে সচিব পদে যোগদান করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com