1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক

গুলশানের আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে বিমানবাহিনী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৪৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : রাজধানীর গুলশান-২ নম্বরে ১২ তলা আবাসিক ভবনে লাগা আগুন ভয়াবহ রূপ নিয়েছে। ঘটনাস্থলে বিমান বাহিনীর একটি টিম পৌঁছেছে। এর বাইরেও ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করছে। আটকে পড়াদের উদ্ধারে এবং আগুন নিয়ন্ত্রণে বিমানবাহিনীর টিমটি কাজ শুরু করেছে।

এরই মধ্যে একজন পুরুষের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় ৩ নারীসহ ৬ জনকে উদ্ধার করা হয়েছে।

আজ রোববার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে আগুন লাগে বলে জানায় ফায়ার সার্ভিসের সদরদপ্তর।

ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুনের কারণে প্রচণ্ড ধোঁয়া সৃষ্টি হওয়ার কারণে উদ্ধার কাজ করতে বেগ পোহাতে হচ্ছে। ভবনের ভেতর থেকে এ পর্যন্ত চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

এর আগে, ফায়ার সার্ভিসের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ নম্বরের একটি ভবনে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ৬টি ইউনিট পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, হতাহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com