1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা

গাজায় যুদ্ধবিরতির আলোচনা স্থগিত করলো মধ্যস্থতাকারী দেশগুলো

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ১৭৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি রিপোর্ট : গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধ করতে কাতারের রাজধানী দোহায় যুদ্ধবিরতি আলোচনা স্থগিত করা হয়েছে। তবে আগামী সপ্তাহে এ বিষয়ে আবারো আলোচনা শুরু হবে। খবর রয়টার্সের।

শুক্রবার এক যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্র, কাতার ও মিসর জানিয়েছে, ওয়াশিংটন একটি নতুন প্রস্তাব পেশ করেছে যা গত সপ্তাহে চুক্তির পয়েন্টগুলোর ওপর রচিত। এতে দুপক্ষের মধ্যে বিদ্যমান ফাঁক-ফোকর এমনভাবে বন্ধ করা হয়েছে যাতে একটি চুক্তির দ্রুত বাস্তবায়ন করা যায়। আগামী দিনে এ বিষয়ে কাজ অব্যাহত রাখবেন মধ্যস্থতাকারীরা।

একজন ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, দোহায় তাদের যে প্রতিনিধি দলটি ছিল শুক্রবার বিকেলে তারা দেশের উদ্দেশে রওনা দিয়েছে।

কয়েক মাস বন্ধ থাকার পর গত বৃহস্পতিবার এবারের যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় আলোচনা শুরু হয়। তবে এই আলোচনায় মধ্যস্থতাকারীদের সঙ্গে ইসরায়েল যোগ দিলেও হামাসের কোনো প্রতিনিধি দল যোগ দেয়নি। কিন্তু চুক্তি আলোচনার অগ্রগতির বিষয়ে খোঁজ-খবর রাখছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদলটি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com