1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে ফেনীর ১২০ কিলোমিটার সীমান্তে পুশইন ঠেকাতে সর্বোচ্চ সতর্কাবস্থায় ৪ বিজিবি জাতীয় বাজেট ২০২৬–২৭ সামনে রেখে কর কমানো ও বিনিয়োগবান্ধব পরিবেশের আহ্বান জেবিসিসিআই’র খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ওয়ারিশ সনদে নামজারির চেষ্টা একজনের কারাদণ্ড পদ্মের মালায়- রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬ তম জন্মোৎসব পালিত হলো। বসুন্ধরাকে সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে নেওয়ার তোড়জোড়ে আপত্তি গোলাম মাওলা রনির *শিক্ষা ও জীবনের সহায়তায় সামিয়ার হাতে চেক তুলে দিল স্বপ্ন* সাগরে হারিয়ে যাওয়া জেলে ফিরলেন ৫৪ বছর পর 🏏 টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা: দলে নতুন মুখ তাজ নেহার, বাদ শারমিন সুলতানা

গর্ভাবস্থায় নারীদের অ্যালকোহল পান নিষিদ্ধ করা উচিত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ৩৯৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গর্ভাবস্থায় নারীদের অ্যালকোহল পান নিষিদ্ধ করা উচিত।

অ্যালকোহল সংক্রান্ত ক্ষতি এবং এর ক্ষতিকর ব্যবহারের দিক তুলে ধরে বিশ্বের সব দেশের প্রতি এ বিষয়ে সচেতনা বৃদ্ধির আহ্বান জানিয়েছে গ্লোবাল অ্যালকোহল অ্যাকশন প্ল্যান।

তবে পানীয় সংক্রান্ত শিল্প বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রস্তাবের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। তাদের মতে, হুর প্রস্তাব পুরুষতান্ত্রিক।

প্রস্তাবনায় বলা হয়, অ্যালকোহল পান করলে বিভিন্ন রোগ বৃদ্ধির ঝুঁকি থাকে, মানসিক স্বাস্থ্যের ক্ষতি হয়, কর্মক্ষমতা লোপ পায় এবং সম্পর্ক নষ্ট হয়।

তবে সবচেয়ে ভয়ের বিষয় হলো— অ্যালকোহল পান করলে নারীর গর্ভস্থ শিশুর অঙ্গহানি হওয়ার আশঙ্কা থাকে। এতে মায়ের গর্ভে থাকা অবস্থায় শিশুর বৃদ্ধি কম হয়, বিকৃত মৌখিক আকৃতির হয়, শিক্ষাগ্রহণ এবং আচরণগত সমস্যা দেখা দেয়।

ব্রিটেনের মেডিকেল অফিসাররা বলছেন, অন্তঃসত্ত্বা বা সন্তান ধারণ করতে যাচ্ছেন এমন নারীর উচিত অ্যালকোহল পান একেবারে ছেড়ে দেওয়া।

তবে ব্রিটেনের অ্যালকোহল ব্যবসায়ী পরিষদ পোর্টম্যান গ্রুপের ম্যাট ল্যাম্বার্টের দাবি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগজনক এ প্রস্তাবের সঙ্গে বিজ্ঞানের কোনো সম্পর্ক নেই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com