1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনামঃ
**“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক দুপুরের পর ঝড়ো হাওয়ার সতর্কতা: ১১ অঞ্চলে ১ নম্বর সংকেত, বৃষ্টি-বজ্রপাতের আশঙ্কা

গভীর রাতে অন্যের স্ত্রীর ঘরে ছেলে, ক্ষোভে যা করলেন বাবা..

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ২৩২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক:রংপুরের পীরগাছায় গভীর রাতে অন্যের গৃহবধূর ঘরে ঢোকার অভিযোগ উঠেছে শহিদুল ইসলাম নামে ২৪ বছর বয়সী এক যুবকের বিরুদ্ধে। এ নিয়ে মাসখানেক ধরে এলাকায় বিচার-সালিশের প্রক্রিয়া চলছে। তবে সালিশ মানতে নারাজ শহিদুল। সেই ক্ষোভে ও লজ্জায় আত্মহত্যা করেছেন তার বাবা ফুল চাঁন মিয়া।

বুধবার (৩০ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ছাওলা ইউপি চেয়ারম্যান নাজির হোসেন।

এর আগে, মঙ্গলবার সকালে উপজেলার ছাওলা ইউনিয়নের শিবদেব নয়ারহাট গ্রামে নিজ বাড়ির পেছনে গাছের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ফুল চাঁন মিয়া। তিনি একই গ্রামের লাল চাঁদ শেখের ছেলে।

জানা গেছে, সম্প্রতি গভীর রাতে পার্শ্ববর্তী মানিক মিয়ার বাড়ির এক নববধূর ঘরে ঢোকেন ফুল চাঁন মিয়ার ছোট ছেলে শহিদুল। ওই নববধূর স্বামী ঢাকায় থাকেন। বিষয়টি জানাজানি হওয়ার পর শহিদুল পালিয়ে যান। এ নিয়ে সালিশ-বৈঠকের নামে দীর্ঘ এক মাস ধরে দেনদরবার চললেও কোনো সুরাহা হয়নি।

এক সপ্তাহ আগে স্থানীয় ইউপি সদস্য কামরুজ্জামান ও সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক বিষয়টি সমাধান করে দেবেন বলে জানান। পরে ২২ মার্চ ওই গৃহবধূর স্বামী বাড়িতে এলে শহিদুলের সঙ্গে তাদের হাতাহাতির ঘটনা ঘটে।

এদিকে, ২৮ মার্চ উভয় ঘটনা নিয়ে সালিশ -বৈঠকে বসার কথা থাকলেও তা না মানার ঘোষণা দেন শহিদুল। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে ক্ষমা চান বাবা ফুল চাঁন মিয়া।

এ নিয়ে ক্ষোভে মঙ্গলবার ভোরে বাড়ির পাশে গাছের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ফুল চাঁন মিয়া। পরে সকালে তার মরদেহ নামিয়ে বাড়িতে রাখা হয়। এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান, গণ্যমান্য ব্যক্তিদের অনুরোধে তাকে দাফনের অনুমতি দেয় পুলিশ।

পীরগাছা থানার ওসি সরেস চন্দ্র বলেন, চাঁন মিয়া ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এ নিয়ে কারো কোনো অভিযোগ না থাকায় দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com