1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০২ মে ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনামঃ
মেঘনা উপজেলা বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ১৫ শ্রমিক নেতাকে মে সম্মাননা দিল সুগার মিল শ্রমিক কর্মচারী ইউনিয়ন জামালপুরে মে দিবস উপলক্ষে শ্রমিক দলের বিশাল র‍্যালি- ইরানি হামলায় লণ্ডভণ্ড মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটি ঢাকা–সিলেট রেলপথে ডাবল লাইন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ১০৪ ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৪১,৬২৯ বাংলাদেশি হজযাত্রী, মৃত ৭ সিলেটে প্রধানমন্ত্রীর প্রথম সফর: হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত, উন্নয়ন প্রকল্প ও ক্রীড়া আয়োজন উদ্বোধন ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত ‘শেষ’ দাবি ট্রাম্পের, তবুও হুমকি মোকাবিলায় সতর্কতা অব্যাহত সিলেটে প্রধানমন্ত্রীর একদিনের সফর: উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও শাহজালাল মাজার জিয়ারত বড়পুকুরিয়ায় সীমানা প্রাচীর ধস বৃষ্টিতে ভেসে যাচ্ছে কয়লা জাতীয় সম্পদের নির্মম অপচয় জবাবদিহিতা কোথায়

খাগড়াছড়িতে নির্মাণাধীন দোকানঘর থেকে গ্রেনেড উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১২২ বার দেখা হয়েছে

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি জেলা শহরের মধুপুর বাজার এলাকায় নির্মাণাধীন একটি দোকানঘর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। হঠাৎ গ্রেনেড উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে সদর থানা পুলিশ গ্রেনেডটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে এক ব্যক্তি দোকানঘরের ভেতরে ঘাসের মধ্যে সন্দেহজনক একটি বস্তু দেখতে পান। কাছে গিয়ে তিনি সেটিকে গ্রেনেড সদৃশ মনে করেন এবং দ্রুত পুলিশকে খবর দেন। খবর পেয়ে সদর থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছে সেটি উদ্ধার করে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পুলিশের ব্যবহৃত টিয়ার গ্যাস গ্রেনেড হতে পারে। তবে খাগড়াছড়ি জেলার পুলিশ এ ধরনের গ্রেনেড ব্যবহার করে না বলেও জানান তিনি।

ওসি আরও বলেন, “উদ্ধারকৃত গ্রেনেডটি বর্তমানে নিরাপদে থানায় রাখা হয়েছে। বিষয়টি তদন্তের জন্য একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হচ্ছে।”

এদিকে, হঠাৎ গ্রেনেড উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কেউ কেউ এটিকে পূর্বের কোনো সংঘর্ষ বা অভিযানের সময় ফেলে যাওয়া বলে ধারণা করছেন।

পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com