1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে ফেনীর ১২০ কিলোমিটার সীমান্তে পুশইন ঠেকাতে সর্বোচ্চ সতর্কাবস্থায় ৪ বিজিবি জাতীয় বাজেট ২০২৬–২৭ সামনে রেখে কর কমানো ও বিনিয়োগবান্ধব পরিবেশের আহ্বান জেবিসিসিআই’র খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ওয়ারিশ সনদে নামজারির চেষ্টা একজনের কারাদণ্ড পদ্মের মালায়- রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬ তম জন্মোৎসব পালিত হলো। বসুন্ধরাকে সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে নেওয়ার তোড়জোড়ে আপত্তি গোলাম মাওলা রনির *শিক্ষা ও জীবনের সহায়তায় সামিয়ার হাতে চেক তুলে দিল স্বপ্ন* সাগরে হারিয়ে যাওয়া জেলে ফিরলেন ৫৪ বছর পর 🏏 টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা: দলে নতুন মুখ তাজ নেহার, বাদ শারমিন সুলতানা

খাগড়াছড়িতে জমজমাট সাহিত্য আড্ডা: শব্দে-ভাবনায় মুখরিত টাউন হল

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ২৩৪ বার দেখা হয়েছে

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে অনুষ্ঠিত হলো এক প্রাণবন্ত সাহিত্য আড্ডা, যেখানে কবিতা, ভাবনা ও সংস্কৃতির অনুরণনে মুখরিত হয়ে উঠেছিল জেলা শহর। শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় খাগড়াছি জেলা সাহিত্য পরিষদের আয়োজনে পৌর টাউন হল কার্যালয়ে এ আয়োজন হয়।

সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি প্রফেসর বোধিসত্ত্ব দেওয়ান। অতিথি ছিলেন জাতীয় পর্যায়ের কবি হাফিজ রশিদ খান ও সাহিত্যিক সৈয়দ মঞ্জুর মোর্শেদ। সঞ্চালনায় ছিলেন গবেষণা সম্পাদক মথুরা বিকাশ ত্রিপুরা।
আড্ডায় কবিতা পাঠ, গল্প পাঠ ও মুক্ত আলোচনায় উঠে আসে পাহাড়, প্রকৃতি, ভাষা, আত্মপরিচয় ও সমাজ-রাজনীতির নানা অনুষঙ্গ। বক্তারা বলেন, “সাহিত্য আত্মার অন্বেষণ, যা সমাজকে আলোকিত করে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা সাহিত্য পরিষদের সহ-সভাপতি ধর্মরাজ বড়ুয়া, সাধারণ সম্পাদক ইউসুফ আদনান, জেলা তথ্য কর্মকর্তা মো. বেলায়েত হোসেনসহ লেখক, কবি ও সংস্কৃতিকর্মীরা।

সাহিত্যিকরা মনে করেন, সাহিত্যচর্চার এ ধারা নতুন প্রজন্মের জন্য হয়ে উঠছে আলোর বাতিঘর। আয়োজনটি ছিল মননের জাগরণ ও সাংস্কৃতিক প্রতিবাদের অনন্য অভিব্যক্তি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com