1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা

ক্রিকেটার মোশাররফ রুবেল আইসিইউতে

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
  • ২৭২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ক্রিকেটার মোশাররফ রুবেল আইসিইউতে
২০১৯ সালের মার্চে ব্রেন টিউমার ধরা পড়ে জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ রুবেলের। দীর্ঘদিন চিকিৎসা নিয়ে প্রায় সুস্থ হয়ে উঠছিলেন এই বাঁহাতি অলরাউন্ডার। কিন্তু গত জানুয়ারির শেষ সপ্তাহে এমআরআই করার পর দেখা যায়, পুরোনো টিউমারটি আবার নতুন করে বাড়ছে। তারপর থেকে আবার শুরু হয়েছে কেমোথেরাপি। টানা কেমোথেরাপির ফলে ইডিমা ও এপিলেপসিসে ভুগছিলেন তিনি। বার্তমানে শারীরিক অবস্থা খারাপ হওয়ায় আইসিউইতে দেওয়া হয়েছে মোশাররফ রুবেলকে।

ঢাকা পোস্টকে মোশাররফ রুবেলের বর্তমান অবস্থা জানিয়েছেন তার সহধর্মিণী চৈতি ফারহানা রূপা কান্নাজড়িত কণ্ঠে বললেন, ‘দোয়া করবেন রুবেলের জন্য। ওকে আইসিইউতে নেওয়া হয়েছে সন্ধ্যা ৭টায়।’

বয়সটা কেবল ৩৯-এ পড়েছে। জাতীয় দলের পাঠ চুকালেও ঘরোয়া ক্রিকেটের সমৃদ্ধ ক্যারিয়ারটা আরও সমৃদ্ধ করার সুযোগ ছিল মোশাররফ হোসেন রুবেলের সামনে। অথবা জাতীয় দলের বেশ কয়েকজন সতীর্থের মতো কোচিংয়েও থিতু হতে পারতেন, বসতে পারতেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনও চেয়ারে। যেমনটি বসেছেন শাহরিফার নাফীস, আব্দুর রাজ্জাকরা। অথচ রুবেল ছুঁটছেন এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে, এক ডাক্তার থেকে আরেক ডাক্তারের কাছে। এবার ঠাই হলো আইসিইউতে।

কিছুদিন আগেই চৈতি ফারহানা জানিয়েছিলেন বর্তমানে টিউমার স্থিতিশীল থাকলেও ইডিমার ফলে নার্ভের সমস্যা দেখা দিচ্ছে রুবেলের। এর কারণে বাঁ হাত আর বাঁ পা অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। হাতের কব্জি থেকে আঙুল পর্যন্ত অবশ হয়ে থাকে, এতে নাড়াচাড়া করতে বেশ বেগ পেতে হয় রুবেলকে। আগের মতো সাবলীলভাবে কথা বলতেও সমস্যা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com