1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা

‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির চিত্রগ্রাহক মিন্টু মারা গেছেন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ২৫৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সালমান শাহ-মৌসুমী জুটির প্রথম ছবি ‘কেয়ামত থেকে কেয়ামত’এর চিত্রগ্রাহক জেড এইচ মিন্টু মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার নিজ বাসায় মৃত্যু হয় তার। তার বয়স হয়েছিল ৬৬ বছর।

পারিবারিক সূত্রে জানা যায়, ক্যান্সারে ভুগছিলেন জেড এইচ মিন্টু। প্রথমে তার ব্রেন টিউমার ধরা পড়ে। পরে সফলভাবে টিউমার অপসারণ করা হলেও বায়োপসিতে ব্রেন ক্যান্সার ধরা পড়ে। মাস তিনেক আগে তিনি স্ট্রোকে আক্রান্ত হন।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই চিত্রগ্রাহকের মৃত্যুতে শোক জানিয়েছেন, বাংলাদেশ চলচ্চিত্র চিত্রগ্রাহক সমিতি, চলচ্চিত্র পরিচলক সমিতিসহ সিনেমা সংশ্লিষ্ট সংগঠনগুলো। শোক জানিয়েছেন উপমহাদেশের কিংবদন্তি অভিনেত্রী শবনমও।

জেড এইচ মিন্টু একাধারে প্রযোজক ও পরিচালক ছিলেন। গুণী এই মানুষটি ‘শুভদা’, ‘চন্দ্রনাথ’, ‘হাঙর নদী গ্রেনেড’, ‘চাঁদনী’, ‘আত্ম অহংকার’, নিঝুম অরণ্য’সহ দেড় শতাধিক সিনেমার চিত্রগ্রাহক হিসেবে নৈপুণ্য প্রদর্শন করেন।

রায়হান মুজিব পরিচালিত ‘আত্ম অহংকার’ এবং আমজাদ হোসেন পরিচালিত ‘আদরের সন্তান’ সিনেমা দুটির প্রযোজক জেড এইচ মিন্টু। ‘পোস্ট মাস্টার-৭১’ সিনেমার জন্য জেড এইচ মিন্টু জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

দুই বাংলার বরেণ্য চলচ্চিত্র চিত্রগ্রাহক সাধন রায়ের সহকারী হিসেবে জেডএইচ মিন্টুর চলচ্চিত্রে হাতেখড়ি। পরবর্তীতে আব্দুল লতিফ বাচ্চু ও বরেণ্য চিত্রগ্রাহক মাহফুজুর রহমানের সঙ্গে দীর্ঘদিন সহকারী হিসেবে কাজ করেন বাংলাদেশ চলচ্চিত্র চিত্রগ্রাহক সংস্থার সাবেক এই সহ সভাপতি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com