1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক

কোপার শিরোপা বাংলাদেশিদের উৎসর্গ করলেন আর্জেন্টিনার সাবেক অধিনায়ক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ৩৩৭ বার দেখা হয়েছে

কোপা জয়ের পর বাংলাদেশে উৎসবের একটি ভিডিও যুক্ত করে তিনি একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন। যেখানে তিনি স্মরণ করেছেন ২৬ বছর আগে বাংলাদেশিদের তাকে সমর্থন দেওয়ার কথা। সেই সঙ্গে এবারের কোপার শিরোপা তিনি বাংলাদেশিদের উৎসর্গ করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে তিনি লিখেছেন, ‘২৬ বছর আগে ১৯৯৫ সালে ব্রাজিলের বিপক্ষে আমরা কাতারে খেলেছিলাম। তখন পরিবারের সঙ্গে যোগাযোগ করা ছিল অনেক কষ্টের কাজ। যাই হোক, ব্রাজিলের সঙ্গে ওই ম্যাচে সময় গ্যালারিতে আর্জেন্টিনার পতাকা নিয়ে এসেছিল এবং হাসিমুখে আমাদের সমর্থন দিয়েছিল।’

‘ওই পতাকায় দূর থেকে খেয়াল করেছিলাম একটা কথা লেখা, বাংলাদেশ। জোরে চিৎকার করে, লাফিয়ে, নেচে আমাদের সমর্থন জানিয়ে যাচ্ছিল ওরা। আজ আমি তাদের স্মরণ করতে চাই, আর এই মুহূর্তটা উৎসর্গ করতে চাই বাংলাদেশকে। যারা পৃথিবীর অন্যপ্রান্তে থেকেও কোপা আমেরিকা জয়ের পর রাস্তায় নেমে এসেছে। আনন্দ-উল্লাসে মেতেছে।’

তিনি আরও লিখেছেন ‘ধন্যবাদ দিয়েগো ম্যারাডোনাকে, ধন্যবাদ লিও মেসিসহ বাকিদের, যারা আমাদের ‘৭৮ ও ‘৮৬ তে শিরোপা জিততে সাহায্য করেছেন। আমাদের দেশের সমর্থকেরা ছড়িয়ে আছেন বিশ্বজুড়ে। ২৮ বছর পর আর্জেন্টিনা তাদের প্রাপ্যটা বুঝে পেল, চ্যাম্পিয়ন হলো। শনিবার (কোপা আমেরিকা ফাইনালের দিন) যেমন নীল-সাদায় ছেয়ে গেল, কাতারের সেই দিনটাতে ওদের সঙ্গে আমরা একইভাবে উদযাপন করেছিলাম।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com