1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা

কেনিয়ার বিপক্ষে টাইগ্রেসদের বড় জয়

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
  • ২৪৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: কমনওয়েলথ গেমস নারী ক্রিকেট প্রতিযোগিতার বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে কেনিয়াকে ৮০ রানে হারিয়েছে বাংলাদেশ। মালয়েশিয়ার কুয়ালালামপুরে কিনরারা একাডেমি ওভালে অনুষ্ঠিত খেলায় টসে জিতে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে বাংলাদেশের রান ছিল ৬ উইকেটে ৫০। তবে সপ্তম উইকেটে ঘুরে দাঁড়ায় টাইগ্রেসরা। সালমা ও রিতু গড়েন ৭৫ রানের অবিচ্ছিন্ন জুটি। মেয়েদের টি-টোয়েন্টিতে এটি সপ্তম উইকেটের বিশ্বরেকর্ড। সালমা ৩২ বলে ৩৩ রান করেন এবং রিতু ৩৪ বলে ৩৯ রান করেন। ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১২৫ রান করে তারা। জবাবে ব্যাট করতে নেমে ১২.৪ ওভারে মাত্র ৪৫ রানে গুটিয়ে যায় কেনিয়া।

বাঁহাতি স্পিনার নাহিদা ১২ রানে ৫ উইকেট শিকার করেন। মেয়েদের টি-টোয়েন্টিতে বাংলাদেশের সেরা বোলিং কীর্তি এটি। আগের সেরা ছিল ২০১৮ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে পান্না ঘোষের ১৬ রানে ৫ উইকেট। স্পিন বোলিংয়ে ৫ উইকেট বাংলাদেশের এটিই প্রথম। দলের হয়ে আরও একটি করে উইকেট লাভ করেন সালমা খাতুন, সুরাইয়া আজমিন, রুমানা আহমেদ ও সানজিদা আকতার মেঘলা।

এর আগে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক মালয়েশিয়াকে ৮ উইকেট হারিয়ে শুরু করেছিল। রবিবার ম্যাচ স্কটল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। আর শ্রীলঙ্কার বিপক্ষে আগামী সোমবার শেষ ম্যাচ খেলবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com