1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে ফেনীর ১২০ কিলোমিটার সীমান্তে পুশইন ঠেকাতে সর্বোচ্চ সতর্কাবস্থায় ৪ বিজিবি জাতীয় বাজেট ২০২৬–২৭ সামনে রেখে কর কমানো ও বিনিয়োগবান্ধব পরিবেশের আহ্বান জেবিসিসিআই’র খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ওয়ারিশ সনদে নামজারির চেষ্টা একজনের কারাদণ্ড পদ্মের মালায়- রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬ তম জন্মোৎসব পালিত হলো। বসুন্ধরাকে সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে নেওয়ার তোড়জোড়ে আপত্তি গোলাম মাওলা রনির *শিক্ষা ও জীবনের সহায়তায় সামিয়ার হাতে চেক তুলে দিল স্বপ্ন* সাগরে হারিয়ে যাওয়া জেলে ফিরলেন ৫৪ বছর পর 🏏 টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা: দলে নতুন মুখ তাজ নেহার, বাদ শারমিন সুলতানা

কুমিল্লা-১ আসনের এমপি ইঞ্জিঃ আবদুস সবুরের আশ্বাসে অবরোধ তুলে নিলেন শিক্ষার্থীরা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ২০৭ বার দেখা হয়েছে

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার হাসানপুরে ফুটওভার ব্রীজের দাবীতে সড়ক অবরোধ করেছেন অত্র কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার(১৬ জানুয়ারী) দুপুর ২টা থেকে ঘন্টাব্যাপি হাসানপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা এ অবরোধে মহাসড়কের দু’দিকে যান চলাচল বন্ধ থাকে। এতে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সবুরের আশ্বাসে অবরোধ থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন কলেজের শিক্ষার্থীরা ।

অবরোধকারী শিক্ষার্থীরা জানান, গত ৯ জানুয়ারী মহাসড়কের হাসানপুরে রাস্তা পারাপারের সময় দুর্ঘটনায় হাসানপুর শহীদ নজরুল সরকারি ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মীম আক্তার (১৭) নিহত হয়। ওইদিনও আমরা ফুটওভার ব্রিজের দাবীতে মহাসড়কটি অবরোধ করেছিলাম। ওইসময় আমাদেরকে এক সপ্তাহের মধ্যে ব্রীজের কাজ শুরু করা হবে বলে আশ্বাস দিয়েছিল উপজেলা প্রশাসন। ফুটওভার ব্রীজের কাজ শুরু না হওয়ায় আজকে আমাদেরকে আবার সড়কে বসতে হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরফাতুল আলম বলেন, সড়ক অবরোধের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। অবরোধকারী শিক্ষার্থীদের দাবীর বিষয়টি তাৎক্ষনিক মুঠোফোনে স্থানীয় এমপি ইঞ্জিঃ আব্দুস সবুর মহোদয়কে অবগত করলে তিনি মুঠোফোনেই শিক্ষার্থীদের সাথে কথা বলে শীঘ্রই ফুটওভার ব্রীজের কাজ শুরু করবেন বলে আশ্বস্ত করলে শিক্ষার্থীরা মহাসড়ক ছেড়ে ক্যাম্পাসে চলে যান।

স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিঃ আব্দুস সবুরের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের হাসানপুরে একটি ফুটওভার ব্রীজ নির্মাণ করার জন্য কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসীর দীর্ঘদিনের দাবী। ইতিমধ্যে ফুটওভার ব্রীজ নির্মানের বিষয়টি অফিসিয়াল প্রসেসিংয়ে রয়েছে। শীঘ্রই টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে ফুটওভার ব্রীজ নির্মাণ কাজ শুরু করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com