1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা

কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ১১৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ভয়াবহ বাস-ট্রেন সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় তিনটি তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে হেলাল ও মেহেদী হাসান নামে দুই গেটম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রোববার (২২ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার (২১ মার্চ) রাত প্রায় ৩টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী ঢাকা মেইল ট্রেনটি কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় পৌঁছালে রেলক্রসিংয়ে মামুন স্পেশাল পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। বাসটি চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীগামী ছিল। সংঘর্ষের পর ট্রেনটি বাসটিকে প্রায় আধা কিলোমিটার দূর পর্যন্ত টেনে নিয়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অজয় ভৌমিক জানান, হাসপাতালে এ পর্যন্ত ১২ জনের মরদেহ আনা হয়েছে। তাদের মধ্যে দুজনের পরিচয় শনাক্ত করা গেলেও বাকি ১০ জনের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ হিসেবে রেলগেটের অব্যবস্থাপনা ও সিগন্যালজনিত ত্রুটির অভিযোগ উঠেছে। ট্রেনের যাত্রী ও স্থানীয়দের অভিযোগ, রেলগেটের সিগন্যাল ম্যানের অবহেলার কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. ইদ্রিস বলেন, পদুয়ার বাজার রেলক্রসিংয়ে সিগন্যাল না থাকায় বাসটি রেললাইনে উঠে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষ দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করেছে। রেলওয়ের এক তদন্ত কমিটিতে ডিটিও, ডেন-১, ডিএসটিই, ডিএমই (লোকো), ডিএমও এবং আরএনবির কমান্ড্যান্টকে সদস্য করা হয়েছে। অন্য তদন্ত কমিটিতে রাখা হয়েছে সিওপিএস, সিই, সিএমই, সিএমও, সিএসটিই ও সিসিকে (আরএনবি)।
এ ছাড়া কুমিল্লার জেলা প্রশাসককে প্রধান করে জেলা প্রশাসনের পক্ষ থেকেও আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কুমিল্লা ইপিজেড ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, রাত ৩টার দিকে দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।
এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিচয় শনাক্ত ও দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কাজ চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com