1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০৩ মে ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
ফুলতলায় রবীন্দ্র কমপ্লেক্সে কবিগুরুর ১৬৫তম জন্মজয়ন্তী অনুষ্ঠানকে ঘিরে আইনশৃঙ্খলা প্রস্তুতি ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাসায় লিভ টুগেদারের সুযোগ দিয়ে পাওনা টাকা   নিয়ে বিবাদের জেরে হত্যা, ১৫ দিনের মধ্যে  পাংশায় পৃথক দুটি খালের পুনঃখনন কাজের উদ্বোধন বৃষ্টির মধ্যেই ঢালাই কাজ: খাগড়াছড়ি সরকারি কলেজে ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ ডিএনসির অভিযানে ৫,২৬০টি ভাং গাছ উদ্ধার, অজ্ঞাতনামায় মামলা দায়ের দাউদকান্দিতে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নিরাপত্তার নিশ্চয়তা পেলে ২ দিনের মধ্যেই দেশে ফিরবেন সাকিব ফাইবার অপটিক ড্রোনে নতুন হুমকি: ইসরায়েলের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাও চ্যালেঞ্জের মুখে নারী ও শিশু নির্যাতন মামলায় সাজার হার মাত্র ৩%, ৭০% আসামি খালাস—গবেষণায় উদ্বেগজনক চিত্র চাঁপাইনবাবগঞ্জে ভুয়া এএসপি পরিচয়দানকারী প্রতারক আটক

কুমিল্লা(উঃ) জেলা আ’লীগের মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ১৯১ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি : নির্বাচন পরিচালনা কমিটির নেয়া ‘রোড টু স্মার্ট বাংলাদেশ’ বিনীর্মাণে প্রধান মন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের কর্মকান্ড ও ভবিষ্যৎ পরিকল্পনার বার্তা প্রত্যেক ভোটারের কাছে পৌঁছে দিতে এবং আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে নৌকা মার্কার বিজয় সুনিশ্চিতে প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ নভেম্বর) সকাল ১১টায় দেবীদ্বার ভুইয়া কমিউনিটি সেন্টারে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের উদ্যোগে ওই কর্মশালার আয়োজন করা হয়।
উক্ত কর্মশালার উদ্ভোধন করে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ রোশন আলী মাষ্টার, প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম. রুহুল আমিন, অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন কুমিল্লা-৪ দেবিদ্বার নির্বাচনী এলাকার সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল।
আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কুমিল্লা উত্তর জেলার আঞ্চলিক সমন্বয়কারী জয়জিৎ দত্তের সঞ্চালনায় উক্ত প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক ছিলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক ড. স্বান কুমার, ফলিত বিভাগের সহযোগী অধ্যাপক জিল্লুর রহমান ও ফ্রিনেন্স এ্যান্ড ব্যাংককিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. জসীম উদ্দিন।
এ প্রশিক্ষণ কর্মশালায় শেখ হাসিনার উন্নয়নের সঠিক বার্তা প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেয়ার জন্য আওয়ামী লীগের কর্মপরিকল্পনা নিয়ে দিক নির্দেশনা বক্তব্য তুলে ধরেন বক্তারা। নির্বাচন পরিচালনা কমিটির নেয়া ‘রোড টু স্মার্ট বাংলাদেশ’ কর্মসূচির আওতায় দেশব্যাপী আওয়ামী লীগের সাংগঠনিক জেলা অফিসগুলোকে স্মার্ট কার্যালয় হিসেবে গড়ে তোলা হয়েছে। এ উদ্যোগের আওতায় একটি সুশৃঙ্খল ক্যাম্পেইন টিমের মাধ্যমে ঘরে ঘরে প্রত্যেক ভোটারের কাছে নির্বাচনী বার্তা পৌঁছে দেয়া হবে।
কুমিল্লা উত্তর জেলার ৭ উপজেলা থেকে মনোনীত ৭০ মাস্টার ট্রেইনার বা প্রশিক্ষককে সাংগঠনিকভাবে প্রশিক্ষণ দেয়া হয় এ অনুষ্ঠানে। যারা পরবর্তীতে উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে ‘রোড টু স্মার্ট বাংলাদেশ’ কর্মসূচী ২০০ জন ভোটারের জন্য ১ জন প্রশিক্ষকের মাধ্যমে প্রচারনার দায়িত্ব পালন করবেন।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এটিএম মেহেদী হাসান, উপজেলা আ’লীগের সভাপতি একেএম সফিউদ্দিন, সাধারন সম্পাদক মোস্তফা কামাল চৌধূরী, কুমিল্লা (উঃ) জেলা মহিলা আ’লীগ সভাপতি শিরিন সুলতানা, যুবলীগ উপজেলা সভাপতি আবুল কাসেম ওমানী, সাধারন সম্পাদক বাবুল হোসেন রাজু, পৌর মেয়র সাইফুল ইসলাম শামিম প্রমূখ নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com