1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১০ মে ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
পদ্মের মালায়- রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬ তম জন্মোৎসব পালিত হলো। বসুন্ধরাকে সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে নেওয়ার তোড়জোড়ে আপত্তি গোলাম মাওলা রনির *শিক্ষা ও জীবনের সহায়তায় সামিয়ার হাতে চেক তুলে দিল স্বপ্ন* সাগরে হারিয়ে যাওয়া জেলে ফিরলেন ৫৪ বছর পর 🏏 টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা: দলে নতুন মুখ তাজ নেহার, বাদ শারমিন সুলতানা হরমুজ প্রণালি চিরতরে বন্ধের হুঁশিয়ারি ইরানের—বিশ্ব জ্বালানি বাজারে নতুন শঙ্কা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়, জমকালো আয়োজন জওহরলাল নেহরু পুলিশকে জনগণের রক্ষক হওয়ার আহ্বান তারেক রহমানের, ফ্যাসিবাদ-স্বৈরাচারের বিরুদ্ধে নতুন শপথ কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করে, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্ৰহন। *পরিকল্পিত বসুন্ধরাকে বিশৃঙ্খল নগরে পরিণত করার শঙ্কা*

কানাডাকে পরিণতি সম্পর্কে সতর্ক করল ইরান

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ১৮৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ইসলামিক রিভল্যুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার কানাডার সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে ইরান। এমন ‘উস্কানিমূলক’ পদক্ষেপের পরিণতির জন্য কানাডা সরকারকে জবাবদিহি করতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের তত্ত্বাবধায়ক পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি।

বৃহস্পতিবার নিজের এক্স অ্যাকাউন্টে এক পোস্টে তিনি বলেন, ইরানের জাতীয় নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় এবং এ অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় এবং আইএসের সন্ত্রাসবাদ মোকাবিলায় অপূরণীয় ভূমিকা পালন করছে আইআরজিসি। এটি ইরানের সামরিক বাহিনীর অবিচ্ছেদ্য অংশ। কানাডার অবৈধ পদক্ষেপ বিদ্বেষপূর্ণ এবং আন্তর্জাতিক আইনের নীতি ও নিয়ম লঙ্ঘন করেছে।

হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, উস্কানিমূলক ও দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্তের পরিণতির জন্য কানাডা সরকারকে জবাবদিহি করতে হবে।

এদিকে কানাডার এমন সিদ্ধান্তকে অবিবেচক ও অপ্রচলিত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ পদক্ষেপ বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি।

তিনি বলেছেন, কানাডার এ পদক্ষেপ রেভল্যুশনারি গার্ডের বৈধ ও প্রতিরোধমূলক ক্ষমতার ওপর কোনো প্রভাব ফেলবে না। তেহরান তালিকাভুক্তির বিষয়ে প্রতিক্রিয়া জানানোর অধিকার রাখে।

বুধবার কানাডার সরকার আইআরজিসিকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করার ঘোষণা দিয়েছে। আর জানিয়েছে, এই পদক্ষেপ অটোয়াকে ‘সন্ত্রাসী অর্থায়ন মোকাবিলায়’ সহায়তা করবে।

কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি এই ঘোষণার পর ইরানে অবস্থানরত কানাডীয়রা নির্বিচারে আটক হওয়ার ঝুঁকিতে পড়তে পারেন বলে সতর্ক করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com