1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
পশ্চিমবঙ্গে তৃণমূলের দুর্বলতা: ৮ কারণে চাপে মমতা বন্দ্যোপাধ্যায় বরিশালে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের উদ্যোগে ‘মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত পশ্চিমবঙ্গে ‘পদ্মফুলের উত্থান’, বিজেপির সদর দপ্তরে মোদির বিজয়বার্তা ‎যশোরে অপহৃত নাবালিকা ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার, প্রসংশায় ভাসছে প্রশাসন 🔥 ইন্টারন্যাশনাল ফায়ারফাইটার্স ডে উপলক্ষে বিশেষ আয়োজন: দরবার গ্রহণ ও সম্মাননা প্রদান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি কর্মীরা জয় শ্রী রাম বলায়, তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ– ঘটনাস্থলে কেন্দ্র বাহিনী। হরমুজ প্রণালিতে উত্তেজনা: মার্কিন যুদ্ধজাহাজে ইরানের মিসাইল হামলার দাবি, অস্বীকার যুক্তরাষ্ট্রের মুখ্যমন্ত্রী হওয়ার পথে থালাপতি বিজয়, এগিয়ে ১৪৫ আসনে বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

করোনার টিকা দেওয়া নিয়ে মারামারি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ২৯৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : জামালপুরের সরিষাবাড়ী হাসপাতালে ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানের ১২/১৭ বছরের ছাত্রছাত্রীদের জন্য হাসপাতাল ও নির্ধারিত টিকাদান কেন্দ্রে করোনার টিকা দেওয়া হচ্ছিল। ৮ জানুয়ারী যমুনা উচ্চ বিদ্যালয়, দৌলতপুর উচ্চ বিদ্যালয়, বারইপটল উচ্চ বিদ্যালয়, শুয়াকৈর জমশের আলী উচ্চ বিদ্যালয়, শেখ খলিলুর রহমান ভোকেশনাল ও বগারপাড় উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের করোনা ভ্যাকসিন দেওয়ার জন্য নির্ধারিত ছিলো।

সরিষাবাড়ী হাসপাতালের কেন্দ্রে দুপুর সাড়ে ১০টার সময় কয়েকজন উশৃংখল ছেলে তাদের পছন্দের শিক্ষার্থীকে সিরিয়াল ভেঙ্গে আগে ভ্যাকসিন দেয়ার দাবী জানায়।না দেয়ায় তারা কর্তব্যরত চিকিৎসক, নার্স ও ভলান্টিয়ার এর সাথে তর্কে জড়িয়ে পড়ে বলে জানাযায়। এ সময় আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাঃ সাহেদুর রহমান ঐ ছেলেদের বুঝিয়ে শান্ত করতে চেষ্টা করেন।

কিন্তু ১৫ মিনিট পরে আরও ১৫/২০জন ছেলেদের নিয়ে লাঠিসোটা নিয়ে হাসপাতালে দায়িত্বরত ডাক্তার কর্মচারীদের মারধর ও দরজা জানালার কাচ ভাংচুর করে। তারা আবাসিক চিকিৎসা কর্মকর্তা সাহেদুর রহমান, ইপি আই কর্মকর্তা (ইনচার্জ)শামসুজ্জামান খান, গাড়ীচালক হৃদয়, গাড়ীচালক (এম্বুলেন্স চালক) হারুনসহ আরো কয়েকজন লাঞ্চিত করে। এ ঘটনার পরেও ভ্যাকসিন কার্যক্রম যথা সময় পর্যন্ত চালু রাখা হয়।

হাসপাতালের টি এইচ ও ডাক্তার গাজী রফিকুল আলম বলেন, যারা এই হামলা করেছে তাদের তাৎক্ষণিক কোন নাম পরিচয় জানা যায়নি। তবে সিসি ক্যামেরায় ধারণকৃত ছবি থেকে শনাক্ত করার চেষ্টা করা হবে। তিনি হাসপাতালের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানান।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী রকিবুল হাসান জানান, থানায় জিডি করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com