1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু জাতীয় প্রেসক্লাবে আগামী কাল এসএসপি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশব্যাপী কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জিলহজ্জ মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। খুলনার শিরোমণি বাজার বনিক সমিতির সভাপতির নামে ভুয়া, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। ইউনূস সরকারের ব্যর্থতায় শিশু মৃত্যু বেড়েছে, অভিযোগ সিপিবির *ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি’র ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা*

করোনাক্রান্ত দেশগুলোর মধ্যে গড়ে সবচেয়ে কম টেস্ট বাংলাদেশে

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৯ জুন, ২০২১
  • ৪০৩ বার দেখা হয়েছে

এই প্রতিবেদন লেখা পর্যন্ত (০৯ জুন, সন্ধ্যা ০৭.০০ টা) পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এর হালনাগাদ করা তথ্য অনুযায়ী প্রতি দশ লক্ষ জনসংখ্যার বিপরীতে বাংলাদেশে টেস্ট করা হয়েছে মাত্র ৩৬,৭৩৯ টি। যেখানে ডেনমার্কে করা হয়েছে ১০,৩৯১,৮৮০ টি, অস্ট্রিয়াতে করা হয়েছে ৫,১২৭,৪৩৭ টি, আরব আমিরাতে ৫,২১২,২৭৩ টি, বাহরাইনে ২,৭০৭,৫৩৯ টি। যুক্তরাজ্যে করা হয়েছে ২,৭৮৮,৪৮০ টি এবং সবচেয়ে বেশি আক্রান্ত দেশ যুক্তরাষ্ট্রে ১,৪৭৩,২৪৬ টি!

শুধু তাই নয়। প্রতিবেশী রাষ্ট্র ভারতে (সবচেয়ে বেশি আক্রান্তের দিক থেকে দ্বিতীয়, যুক্তরাষ্ট্রের ঠিক পরেই) করা হয়েছে ২,৬৫,৮১৪ টি টেস্ট যা বাংলাদেশের চেয়ে সাত গুণেরও অনেক বেশি। পাকিস্তানে ৬০,৭৫৮ টি যা বাংলাদেশের দেড় গুণেরও অনেক বেশি। নেপালে ১,০৬,৯০৭ টি যা বাংলাদেশের প্রায় তিন গুণ বেশি।

সুতরাং দেখা যাচ্ছে, মোট জনসংখ্যার বিপরীতে টেস্ট করানোর ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান সর্বনিম্ন পর্যায়ে।

এ পরিস্থিতিতে অন্যান্য দেশের মতো বাংলাদেশে যতো বেশি টেস্ট করা হবে, ততোই বেশি হারে করোনা রোগী শনাক্ত হবে। যা করোনার বিস্তাররোধ এবং মৃত্যুহার কমানোর জন্য অতীব প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞ মহল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com