1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা

এমন কেন হলো, বুঝতে পারছেন না প্রোটিয়া অধিনায়ক

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ২১৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সেঞ্চুরিয়ানে শুক্রবার (১৮ মার্চ) প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ৩৮ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ের মধ্য দিয়ে নতুন ইতিহাস রচিত হলো। প্রথমবারের মতো প্রোটিয়াদের তাদেরই মাটিতে হারালো টাইগাররা।

এর আগে তিন ফরম্যাটে খেলা ১৯ ম্যাচের একটিতেও জয়ের স্বাদ পায়নি বাংলাদেশ দল। এবার সেই আক্ষেপে প্রলেপ পড়লো। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করে স্কোরবোর্ডে ৩১৪ রান জমা করে ৩৮ রানের জয়।

শেষ ২০ ওভারে দেদারসে রান বিলিয়েই ম্যাচটা হেরে গেছে দক্ষিণ আফ্রিকা, এমন মনে করছেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের কাছে হারের পর ডেথ ওভারের বোলিংকেই দুষলেন তিনি।

বাভুমা বলেন, ‘শেষ ২০ ওভারে ১৮০ রান দেওয়ার পর জেতা কঠিন। বোলিং ইউনিট হিসেবে আমাদের অনেক কিছু নিয়ে কথা বলার আছে। অথচ প্রথম ১০ ওভারের পর মনে হচ্ছিল, ম্যাচটা আমাদের নিয়ন্ত্রণে আছে।’

বাভুমা মনে করছেন, রানটা ২৭০-২৮০’র মধ্যে রাখতে পারলেও হতো। তার বোলাররা সাধারণত কন্ডিশন বুঝে বোলিং করেও থাকে। কিন্তু এবার কেন এমন হলো, বুঝতে পারছেন না প্রোটিয়া অধিনায়ক।

তার ভাষায়, ‘এমনিতে আমরা বুঝি, কী করা উচিত। আমরা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারদর্শী। কিন্তু এবার আমরা সেটা করতে দেরি করলাম। যদি ২৭০/২৮০ রান হতো, আমরা তাড়া করতে পারতাম। বাড়তি ৪০ রানই পার্থক্যটা গড়ে দিয়েছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com