1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
**“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক দুপুরের পর ঝড়ো হাওয়ার সতর্কতা: ১১ অঞ্চলে ১ নম্বর সংকেত, বৃষ্টি-বজ্রপাতের আশঙ্কা

‘এক মেডিক্যাল কলেজের অনুমোদন বাতিল এবং ৫ টির শিক্ষা কার্যক্রম স্থগিত’

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৩৯ বার দেখা হয়েছে

 

বঙ্গনিউজবিডি  প্রতিবেদক : দেশের পাঁচটি বেসরকারি মেডিক্যাল কলেজের শিক্ষা কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং একটির অনুমোদন বাতিল করা হয়েছে। গতকাল ৫ ফেব্রুয়ারী জাতীয় সংসদে একটি প্রশ্নোত্তরে স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক এসব তথ্য প্রদান করেন। যে পাঁচটি বেসরকারি মেডিক্যাল কলেজের শিক্ষা কার্যক্রম স্থগিত করা হয়েছে সেগুলো হলো (১) নাইটিংগেল মেডিক্যাল কলেজ, (২) নর্দার্ন ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ, (৩) নর্দার্ণ প্রাইভেট মেডিক্যাল কলেজ, (৪) আইচি মেডিক্যাল কলেজ, এবং (৫) শাহ মখদুম মেডিক্যাল কলেজ। আর কেয়ার মেডিক্যাল কলেজের অনুমোদন বাতিল করা হয়েছে। উল্লেখ্য দেশে বর্তমানে ৭৬ টি বেসরকারি মেডিক্যাল কলেজ রয়েছে।

এতদ বিষয়ে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের সাবেক সভাপতি অধ্যাপক ডাঃ রশীদ-ই-মাহবুব বলেন, এই ৬ টি বেসরকারি মেডিক্যাল কলেজের বিষয়ে সিদ্ধান্ত আগেই হয়েছে। শুধু এই ৬ টি কেন, দেশে আরো অনেক বেসরকারি মেডিক্যাল কলেজ আছে যেগুলোতে মানসম্পন্ন শিক্ষা দেওয়া হয় না। এসব মেডিক্যাল কলেজে প্রয়োজনীয় জনশক্তি নেই, নেই লজিস্টিক সাপোর্ট এবং নেই কোন অবকাঠামোগত যথেষ্ট সুযোগসুবিধা।
ওয়ার্ল্ড ফেডারেশন অব মেডিক্যাল এডুকেশনের সাবেক সিনিয়র উপদেষ্টা অধ্যাপক ডাঃ মোজাহেরুল হক বলেন, বাংলাদেশে জনসংখ্যা অনুপাতে এত মেডিক্যাল কলেজের প্রয়োজন নেই। যে কয়টি সরকারি মেডিক্যাল কলেজ রয়েছে সেগুলোই যথেষ্ট। তিনি আরো বলেন, বাংলাদেশের সরকারি মেডিক্যাল কলেজগুলোতেও শিক্ষক স্বল্পতা রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com