1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক

উমর আকমলকে পেটালেন চার ‘ভক্ত’, অবশেষে…

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ৩৪০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আবারও আলোচনায় পাকিস্তানি ব্যাটসম্যান উমর আকমল। এবার সামনে এলো কিছুদিন আগে ঘটে যাওয়া এক বিস্ময়কর ঘটনা।

পাকিস্তানের জিওটিভির এক রিপোর্ট অনুযায়ী, সপ্তাহখানেক আগে উমর আকমলকে নাকি পিটিয়েছিল তারই চার ভক্ত! এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানের অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই চারজনকে গ্রেফতারও করেছিল। কিন্তু আজ শুক্রবার তাদের বিরুদ্ধে সমস্ত অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন একসময় পাকিস্তানের জার্সিতে নিয়মিত খেলা এই ক্রিকেটার! তার আইনজীবি বিষয়টি স্থানীয় গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) স্পট ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে তা গোপন করায় নিষেধাজ্ঞা কাটাচ্ছেন উমর আকমল। এর মাঝেই গত ৮ জুলাই তার বাড়িতে গিয়েছিলেন তার সঙ্গে দেখা করতে। একপর্যায়ে তারা আকমলের অটোগ্রাফ দাবি করেন। কিন্তু তিনি রাজি হননি। এ নিয়ে শুরু হয় তর্কাতর্কি। তারপর নাকি ঘটনা হাতাহাতি পর্যন্ত গড়ায়! আকমল তখন পুলিশে খবর দেন। পুলিশ এসে সেই ৪ ভক্তকে গ্রেফতার করে নিয়ে যায়। এরপর তাদের বিরুদ্ধে পেটানোর অভিযোগ করেন আকমল।

পুলিশের বরাত দিয়ে পাকিস্তানি গণমাধ্যম জানিয়েছে, আক্রমণকারী ৪ জনের মধ্যে একজন ব্রিটিশ নাগরিকও আছেন। এ ঘটনায় থানায় এফআইআর করেছিলেন আকমল। কিন্তু সেই ব্রিটিশ নাগরিক আবার আকমলের বিরুদ্ধেই পাল্টা মামলা ঠুকে দেন। এমতাবস্থায় মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেন আকমল।

আকমলের আইনজীবী আজ পাকিস্তানি গণমাধ্যমকে বলেন, মামলার পাশাপাশি আকমল এই মামলায় বিচারকের ওপর অনাস্থা প্রকাশ করে দায়ের করা পিটিশনও প্রত্যাহার করে নিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com