1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক

ঈদে মোটরসাইকেল না পেয়ে কিশোরের আত্মহত্যা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
  • ২৩৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ঈদ উপলক্ষে মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাবার ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক কিশোর। মৃত ওই কিশোর হলেন ওই ইউনিয়নের ডোয়াইল বাজার এলাকার নিজামুল ইসলামের ছেলে সজিব মিয়া (১৪)।

বুধবার (৪ মে) রাতে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোয়াইল নদীপাড় এলাকায় এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার সকালে সরিষাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, সজিব ঈদুল ফিতর উপলক্ষে বাবার কাছে মোটরসাইকেল কিনে দেওয়ার আবদার করে। বাবা রাজি না হওয়ায় সে অভিমান করে। পরে বুধবার (৪ মে) রাতে সে তার বসতঘরের ধর্ণারের সঙ্গে রশি লাগিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এরপর স্থানীয়রা পুলিশে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

সরিষাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল করিম বলেন, বাবা মোটরসাইকেল কিনে দিতে অস্বীকৃতি জানালে বাবার ওপর অভিমান করে ফাঁস দিয়ে আত্মহত্যা করে সজিব। এ খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ না থাকায় দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com