1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা

ঈদের পরে ঐশীর বিয়ে

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ২৮৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বাগদান সারলেন সংগীতশিল্পী ফাতেমা তুয যাহরা ঐশী। তার হবু বরের নাম আরেফিন জিলানী সাকিব। রবিবার রাতে পারিবারিক আয়োজনে আংটিবদল করেন তারা। এসময় দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

ঐশীর গায়িকা পরিচয়ের বাইরে তিনি একজন চিকিৎসক। গত বছর শিক্ষা জীবন শেষ করে একই মেডিক্যাল কলেজের হাসপাতালের সিসিইউ’র মেডিক্যাল অফিসার হিসেবে কাজও শুরু করেন।

জানা গেছে, পাত্র নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে চাকরি করছেন একটি ঔষধ কম্পানিতে। পাশাপাশি অভিনয় ও মডেলিংও করেন জিলানি। দু’জনার মধ্যে পরিচয় প্রায় আড়াই বছরের। অবশেষে দুই পরিবারের সম্মতিতে রবিবার রাতে হয়ে যায় আংটিবদলের আনুষ্ঠানিকতা।

সেই আংটি বদলের ছবি ফেসবুকে ঐশী নিজেই শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন , ‘বারাকাল্লাহু ফিকুম’।

একই ছবি পাত্র আরেফিনও শেয়ার করে একই ক্যাপশন লিখেছেন। ছবির সূত্র ধরে ঐশীর মা নাসিমা মান্নানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আংটিবদলের আনুষ্ঠানিকতার কথা নিশ্চিত করেন বিষয়টি।

নাসিমা মান্নান বলেন, ‘ঐশী ও জিলানির পরিচয় আড়াই বছরের। দুজনার পছন্দ ছিলো। রবিবার রাতে হুট করে রাতে ছেলের মা এসে আংটি পরিয়ে যান। পরের আনুষ্ঠানিকতাগুলো আমরা পরিকল্পনা করে সবাইকে জানিয়ে করবো। সবার কাছে ওদের নতুন জীবনের জন্য দোয়া চাই। ঈদের পর ওদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করব।’

গান গাওয়ার পাশাপাশি ঐশী একজন চিকিৎসকও। ২০২১ সালে তিনি ঢাকার শমরিতা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস সম্পূর্ণ করেন। বর্তমানে বেসরকারি ওই হাসপাতালেরই সিসিইউর মেডিকেল অফিসার হিসেবে কাজ করছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com