1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১৩ মে ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু জাতীয় প্রেসক্লাবে আগামী কাল এসএসপি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশব্যাপী কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জিলহজ্জ মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। খুলনার শিরোমণি বাজার বনিক সমিতির সভাপতির নামে ভুয়া, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। ইউনূস সরকারের ব্যর্থতায় শিশু মৃত্যু বেড়েছে, অভিযোগ সিপিবির *ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি’র ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা*

ইসরায়েলের সামরিক কমান্ড সেন্টার ও পরমাণু স্থাপনায় হামলার দাবি ইরানের, যুদ্ধ ২৭তম দিনে

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১১২ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র–ইসরায়েল ও ইরানের চলমান সংঘাত ২৭তম দিনে গড়িয়েছে। নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখা আইআরজিসি’র হামলার দাবিকে কেন্দ্র করে।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা ইসরায়েলের রাজধানী জেরুজালেমে অবস্থিত প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মিলিটারি কমান্ড সেন্টার এবং মৃত সাগরের দক্ষিণে একটি পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে এ হামলা চালানো হয়েছে বলে ইরানি সংবাদমাধ্যম ফার্স নিউজ জানিয়েছে।
তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ইসরায়েল।
এর আগে, ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে দীর্ঘ আলোচনা ভেস্তে যাওয়ার পর ২৮ ফেব্রুয়ারি ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে যুক্তরাষ্ট্র এবং একই সময়ে ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। সংঘাতের শুরুতেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন বলে দাবি করা হয়।
যুদ্ধের গত ২৭ দিনে ইরানের বেশ কয়েকজন শীর্ষ সামরিক ও নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন এবং বহু গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে প্রাণহানির সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
অন্যদিকে, পাল্টা জবাব হিসেবে ইরান ইসরায়েল ছাড়াও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে। পাশাপাশি হরমুজ প্রণালি বন্ধ করে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করেছে তেহরান।
এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ইরানে স্থল হামলার প্রস্তুতি জোরদার করছে বলে জানা গেছে। এমন প্রেক্ষাপটে নতুন করে বাব আল-মান্দেব প্রণালিতে অবরোধের হুমকি দিয়েছে ইরান।
আইআরজিসির এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ইরানের ভূখণ্ডে স্থল অভিযান চালানো হলে বা পারস্য উপসাগর অঞ্চলে সামরিক তৎপরতা বাড়ানো হলে ইয়েমেন উপকূলবর্তী বাব আল-মান্দেব প্রণালিতে নতুন ফ্রন্ট খোলা হবে।
উল্লেখ্য, বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালিটি লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযুক্ত করে এবং সুয়েজ খালের নৌ চলাচলের ওপরও প্রভাব ফেলে। ইতোমধ্যে ইয়েমেনভিত্তিক হুথি গোষ্ঠীর সঙ্গে এ বিষয়ে সমন্বয় করা হয়েছে বলেও জানিয়েছে আইআরজিসি।
বিশ্লেষকদের মতে, এই হুমকি বাস্তবায়িত হলে বিশ্ববাজারে তেলের সরবরাহ আরও বড় সংকটে পড়তে পারে এবং সংঘাত নতুন মাত্রা পেতে পারে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com