1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু জাতীয় প্রেসক্লাবে আগামী কাল এসএসপি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশব্যাপী কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জিলহজ্জ মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। খুলনার শিরোমণি বাজার বনিক সমিতির সভাপতির নামে ভুয়া, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। ইউনূস সরকারের ব্যর্থতায় শিশু মৃত্যু বেড়েছে, অভিযোগ সিপিবির *ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি’র ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা*

ইসরাইল জানাল, গাজায় আরও কত দিন যুদ্ধ চলতে পারে

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ১৯২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক:ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলের সর্বাত্মক হামলার সাত মাস পেরিয়ে গেছে। কিন্তু যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। ইসরাইলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানেবি দেশটির সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, যুদ্ধ চলতে পারে আরও সাত মাস। অর্থাৎ চলতি বছরের শেষ পর্যন্ত গাজায় যুদ্ধ চলতে পারে।

আল জাজিরা জানিয়েছে, ইসরাইলি প্রচারমাধ্যম ‘কান পাবলিক ব্রডকাস্টার’কে দেওয়া সাক্ষাৎকারে এমন কথা বলেন তিনি।

ইসরাইলি সম্প্রচারমাধ্যমে বুধবার জাচি হানেবির সাক্ষাৎকার প্রচারিত হয়। এত তিনি বলেন, ‘হামাস ও প্যালেস্টাইন ইসলামিক জিহাদের সামরিক ও শাসন করা সক্ষমতা পুরোপুরি ধ্বংস করতে আমরা আরও সাত মাস লড়াই চালিয়ে যাওয়ার আশা করছি।’

জাচি হানেবি এমন এক সময় এ কথা বললেন, যখন প্রায় আট মাস ধরে চলা যুদ্ধের জেরে আন্তর্জাতিক মহলে ক্রমেই একা হয়ে পড়ছে ইসরাইল। এমনকি গাজায় বেসামরিক মানুষের প্রাণহানি বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রসহ প্রধান মিত্ররা ইসরাইলের প্রতি ক্ষোভ জানাতে শুরু করেছে।

মিশরের সঙ্গে গাজার সীমান্তবর্তী রাফায় চলমান ইসরাইলি অভিযানের পক্ষে যুক্তি দেখিয়েছেন জাচি হানেবি।

তিনি বলেন, ২০০৭ সালে হামাস গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে সীমান্তসংলগ্ন এলাকাকে ‘চোরাচালানের রাজ্য’ হিসেবে গড়ে তোলা হয়েছে।

১৯৭৯ সালে মিশর ও ইসরাইলের মধ্যে একটি শান্তিচুক্তি সই হয়েছিল। ওই চুক্তির শর্ত অনুযায়ী, গাজা ও মিশরের মধ্যে সংকীর্ণ বাফার জোন গড়ে তোলা হয়। এর নাম ‘ফিলাডেপলিহ করিডর’। গত বুধবার টিভিতে এক বার্তায় ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র দানিয়েল হাগারি এই অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ার কথা জানান।

এ ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে মিশর। দেশটি বলছে, রাফায় ইসরাইলি বাহিনীর এমন কর্মকাণ্ড স্পষ্টতই ১৯৭৯ সালের শান্তিচুক্তির শর্ত লঙ্ঘনের ঝুঁকি তৈরি করেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com