1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনামঃ
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু জাতীয় প্রেসক্লাবে আগামী কাল এসএসপি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশব্যাপী কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জিলহজ্জ মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। খুলনার শিরোমণি বাজার বনিক সমিতির সভাপতির নামে ভুয়া, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। ইউনূস সরকারের ব্যর্থতায় শিশু মৃত্যু বেড়েছে, অভিযোগ সিপিবির *ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি’র ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা*

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে বড় বিস্ফোরণ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১৯৭ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। ইসরায়েলে একের পর এক মিসাইল দিয়ে পাল্টা হামলা করছে ইরান। এবার ইসরায়েলের বিয়ারশেবা শহরে বড় বিস্ফোরণের শব্দ শোনার পর সেখানে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে বলে জানায় ইসরায়েলি সেনাবাহিনী। খবর আলজাজিরার।

প্রতিবেদন জানায়, বিস্ফোরণের শব্দটি বিয়ারশেবার একটি বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের ভবনের আশপাশ থেকে এসেছে। যদিও তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর নিশ্চিত করা যায়নি।

সামরিক সূত্রের বরাত দিয়ে ইসরায়েলি কর্তৃপক্ষ জানায়, তারা ঘটনার প্রকৃতি যাচাই করছে এবং প্রাথমিক তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

এর আগে, বৃহস্পতিবার ইসরায়েলের বিয়ারশেবায় একটি হাসপাতালে বোমা হামলা দ্রুত এবং ব্যাপক আন্তর্জাতিক মনোযোগ পায়। এর তিন দিন আগে ইরানের কেরমানশাহে একটি হাসপাতালে হামলা হয়েছিল, যা আন্তর্জাতিক মহলে উপেক্ষিত ছিল। বিয়ারশেবার হাসপাতালে বোমা হামলার পর ইসরায়েল জানায়, ভবনটির ব্যাপক ক্ষতি হয়েছে। তবে হামলার আগেই হাসপাতালের একটি অংশ থেকে রোগীদের সরিয়ে নেওয়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।

অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, তাদের লক্ষ্যবস্তু ছিল হাসপাতালের নিকটবর্তী একটি সামরিক গোয়েন্দা সদর দপ্তর।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com