1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১০ মে ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে ফেনীর ১২০ কিলোমিটার সীমান্তে পুশইন ঠেকাতে সর্বোচ্চ সতর্কাবস্থায় ৪ বিজিবি জাতীয় বাজেট ২০২৬–২৭ সামনে রেখে কর কমানো ও বিনিয়োগবান্ধব পরিবেশের আহ্বান জেবিসিসিআই’র খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ওয়ারিশ সনদে নামজারির চেষ্টা একজনের কারাদণ্ড পদ্মের মালায়- রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬ তম জন্মোৎসব পালিত হলো। বসুন্ধরাকে সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে নেওয়ার তোড়জোড়ে আপত্তি গোলাম মাওলা রনির *শিক্ষা ও জীবনের সহায়তায় সামিয়ার হাতে চেক তুলে দিল স্বপ্ন* সাগরে হারিয়ে যাওয়া জেলে ফিরলেন ৫৪ বছর পর 🏏 টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা: দলে নতুন মুখ তাজ নেহার, বাদ শারমিন সুলতানা

ইবির বোটানিক্যাল গার্ডেনের নতুন নাম ‘জুলাই উদ্যান-২৪’

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ১৮২ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মৃতি সংরক্ষণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বোটানিক্যাল গার্ডেনকে ‘জুলাই উদ্যান-২৪’ নামকরণ করা হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের মফিজ লেক সংলগ্ন এ গার্ডেনটিকে নতুন নামে পুনরায় উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. ইয়াকুব আলী, আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. নাছির উদ্দিন মিঝি, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. রহিম উল্লাহ, রেজিস্ট্রার এইচ এম আলী হাসান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট প্রমুখ।

আন্দোলনে শহীদ ও হতাহতদের স্মরণ করে উপাচার্য বলেন, তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। জুলাই বিপ্লব না হলে আমরা এখানে মুক্তভাবে বিচরণ করতে পারতাম না। তাই জুলাই বিপ্লবের স্মারক হিসেবে বোটানিক্যাল গার্ডেনকে আজ থেকে ‘জুলাই উদ্যান-২৪’ হিসেবে ঘোষণা করছি।

তিনি বলেন, আমরা সবাই বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে যাবো কিন্তু এই উদ্যান এবং এই গাছ সারাজীবন থেকে যাবে। নতুন শিক্ষার্থীদের এই উদ্যান দেখে বিপ্লবের কথা মনে পড়বে।

২০১৯ সালের আগস্ট মাসে তৎকালীন প্রশাসন বিশ্ববিদ্যালয়ের লেকের পাশে বোটানিক্যাল গার্ডেনের উদ্বোধন করে। তবে দীর্ঘদিন পরিচর্যার অভাবে উদ্যানটি তার বিশেষত্ব অর্জনের পরিবর্তে ঝোপঝাড়ে পরিণত হয়েছিল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com