1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক

ইতিহাস গড়ে এবার বার্সেলোনায় তৈরি হচ্ছে প্রথম ক্রিকেট মাঠ!

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ৩৬৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বার্সেলোনা বলতেই মনে আসে লিওনেল মেসির কথা। তার পায়ে বল পড়লেই হাজার হাজার সমর্থকের উল্লাস। সেই শহরই এবার হয়তো গলা ফাটাবে উইকেট পড়লে বা বল বাউন্ডারি পার করলে। স্পেনের শহর বার্সেলোনায় এবার তৈরি হতে চলেছে প্রথম ক্রিকেট মাঠ।

বার্সেলোনা সিটি হলের পক্ষ থেকে সাধারণ মানুষকে জিজ্ঞেস করা হয় ২৯৬ কোটি ৯৬ লাখ টাকা কীভাবে ব্যবহার করা যেতে পারে। ১৮৪টি প্রস্তাবের মধ্যে প্রথম স্থানে ছিল ক্রিকেট পিচ। ১১ কোটি ৮৭ লাখ টাকা খরচ করা হবে এই প্রস্তাবের পিছনে।

স্পেনে ক্রিকেট বেশ অপরচিত একটি খেলা। সেখানে ক্রিকেট পিচ তৈরির প্রস্তাবে সায় দেওয়ার পিছনে রয়েছেন বেশ কিছু ভারতীয় এবং পাকিস্তানি। স্পেনে প্রচুর সংখ্যক ভারতীয় এবং পাকিস্তানি মানুষের বাস। কাজের সূত্রে বা পড়াশোনার কারণে সেই দেশে থাকেন অনেকে। তারা মুখে মুখে প্রচার করতে থাকেন, মানুষকে বোঝাতে শুরু করেন ক্রিকেট পিচের জন্য।

স্পেনের এক নারী ক্রিকেটার নাদিয়া মুস্তাফা বলেন, “স্বপ্ন সত্যি হল। আমাদের পরিশ্রম সার্থক হল। মানুষকে বোঝাতে পেরেছি আমরা। এবার আমাদের নিজেদের ক্রিকেট পিচ থাকবে।”

মূলত নারী দলের সমর্থনেই এই ক্রিকেট পিচ তৈরির প্রস্তাব গৃহীত হয়েছে।

এতদিন কোনও গাড়ি রাখার জায়গা ফাঁকা থাকলে বা সাধারণ কোনও মাঠে ক্রিকেট খেলা হতো সেখানে। বার্সেলোনায় প্রায় ৪০০ জন ক্রিকেটারকে নিয়ে ২৫টি নারী এবং পুরুষ দল আছে। তাদের জন্য শুধু পিচ নয়, তৈরি করা হবে সাজঘর, আলোর স্তম্ভও। এক থেকে দেড় বছরের মধ্যেই সব কিছু তৈরি হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। সূত্র: ইন্ডিয়া টুডে, ইন্ডিয়ান এক্সপ্রেস

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com