1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
**“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক দুপুরের পর ঝড়ো হাওয়ার সতর্কতা: ১১ অঞ্চলে ১ নম্বর সংকেত, বৃষ্টি-বজ্রপাতের আশঙ্কা

ইউপিডিএফের গুলিতে নিহত তিন পাহাড়ি যুবকের বিচার দাবিতে রাঙামাটিতে পিসিসিপির বিক্ষোভ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৩২৫ বার দেখা হয়েছে

রাঙামাটি প্রতিনিধি : ইউপিডিএফের গুলিতে নিহত তিনজন পাহাড়ি যুবকের হত্যার বিচার দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)। বুধবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় শহরের বনরূপা আলিফ মার্কেট চত্বরে সংগঠনটির জেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন পিসিসিপি রাঙামাটি জেলা সভাপতি তাজুল ইসলাম তাজ এবং সঞ্চালনা করেন জেলা সাংগঠনিক সম্পাদক পারভেজ মোশাররফ হোসেন।
সমাবেশে বক্তব্য রাখেন পিসিএনপি রাঙামাটি জেলা সহ-সভাপতি কাজী জালোয়া, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, যুব পরিষদের কেন্দ্রীয় সভাপতি নূর হোসেন, পিসিসিপি জেলা সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, সহ-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, এবং সরকারি কলেজ শাখার নেতা নয়ন বড়ুয়া।
বক্তারা অভিযোগ করে বলেন, মিথ্যা ধর্ষণ ইস্যু উসকে দিয়ে খাগড়াছড়ির গুইমারা ও আশপাশের এলাকায় অস্থিতিশীলতা তৈরির পর ইউপিডিএফের সশস্ত্র সদস্যরা গত ২৮ সেপ্টেম্বর রামসু বাজার এলাকায় সংঘর্ষ চলাকালে পাহাড় থেকে স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তিনজন সাধারণ পাহাড়ি যুবক— আখ্র মারমা, আথুইপ্রু মারমা ও থৈইচিং মারমা নিহত হন।
বক্তারা বলেন, এই ঘটনাকে কেন্দ্র করে পাহাড়কে অশান্ত করে সেনাবাহিনী ও সরকারকে বিতর্কিত করার একটি বড় রাজনৈতিক পরিকল্পনা ছিল। তারা অভিযোগ করেন, ইউপিডিএফ স্বায়ত্তশাসন দাবিকে আন্তর্জাতিক মহলে চাপ সৃষ্টি করার সুযোগ তৈরির উদ্দেশ্যে পরিস্থিতি উত্তপ্ত করার কৌশল হিসেবে সাধারণ জনগণকে সামনে ঠেলে দিয়ে সহিংসতা উস্কে দেয়।
সমাবেশে বক্তারা নিহত তিন যুবকের হত্যায় জড়িত ইউপিডিএফের সশস্ত্র সদস্যদের অবিলম্বে গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি পাহাড়ি-বাঙালি সম্প্রীতি অটুট রাখতে সকলকে বিভ্রান্তিকর প্রচারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানান।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি পূরণ না হলে পিসিসিপি পর্যায়ক্রমে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com