1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-কে লাল গালিচায় রাজকীয় বিদায় মিরপুরের কালশী বাউনিয়াবাদ বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৫ ইউনিট মিনায় সমবেত লাখো হাজি, শুরু হলো পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা বিদ্রোহের অগ্নিশিখা ও মানবতার কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম : জীবন, সাহিত্য ও আদর্শ। এনসিপির দুই নেতা তারেক রেজা ও অয়ন কারাগারে, ‘গুমের অভিযোগ ভিত্তিহীন’ বলল পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ রামিসা হত্যা মামলায় ১ জুন অভিযোগ গঠন শুনানি, বিচারকের ছুটি বাতিল গৃহবধুকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার অভিযোগ ভিজিডির চাল আত্মসাৎ! সাবেক ইউপি চেয়ারম্যানের ১৩ বছর কারাদণ্ড। ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকে যুদ্ধবিরতি আরও ২ মাস বাড়ানোর প্রস্তাব, চলছে শান্তি চুক্তির আলোচনা

ইউক্রেনে রাশিয়ার ‘অযৌক্তিক যুদ্ধ’ বন্ধের আহ্বান জাতিসংঘ মহাসচিবের

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ৩৩২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি থেকে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। ইউক্রেনে রুশ সেনা অভিযানের পর এ পর্যন্ত ৩৫ লাখেরও বেশি বাসিন্দা ইউরোপের বিভিন্ন দেশে পালিয়ে গেছে।

ইউক্রেনে রুশ অভিযান বন্ধে ফের সরব হলেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি ইউক্রেনে রাশিয়ার ‘অযৌক্তিক যুদ্ধ’ বন্ধের আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার তিনি বলেছেন, এই ‘যুদ্ধ’ কেউ জিততে পারবে না। রাশিয়ার উচিত এবার লড়াই বন্ধ করা।

জাতিসংঘ মহাসচিবের কথায়, ‘মারিওপোল যদি রাশিয়া জিতেও নেয়, তাহলেও ইউক্রেনের শহরের পর শহর, রাস্তার পর রাস্তা রাশিয়া দখল করতে পারবে না। এ এক অযৌক্তিক লড়াই চলছে।”

জাতিসংঘের প্রধান বলেন, এ লড়াই চলতে থাকার অর্থ, সাধারণ মানুষের আরো বেশি দুর্ভোগ। আরো প্রাণহানি। আরো ভয়াবহতা।

রাশিয়াকে লড়াই থামানোর পরামর্শ দেওয়ার পাশাপাশি গুতেরেস জানিয়েছেন, দুই দেশের মধ্যে যে আলোচনা চলছে, তা আগের চেয়ে ফলপ্রসূ হয়েছে। কথা এগোচ্ছে।

তিনি বলেন, ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাওয়া নৈতিকভাবে অগ্রহণযোগ্য, রাজনৈতিকভাবে অপ্রতিরোধ্য এবং সামরিকভাবে অর্থহীন। সূত্র: আল-জাজিরা

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com