1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক

‘আমি যে ছাত্রদের শিক্ষা দিয়েছি তারাই আমাকে কুপিয়েছে’

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৪ জুন, ২০২২
  • ২৭৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ‘বাঁশগ্রাম আলাউদ্দিন আহমেদ কলেজ’ -এর অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক তোফাজ্জেল হোসেনের ডান হাতের কবজি বিচ্ছিন্ন করে দিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় তার বড় ছেলে একটি মামলা করেছেন।

৫২ বছর বয়সী এই শিক্ষক বলেন, সবচেয়ে কষ্টের কথা আমি যে ছাত্রদের শিক্ষা দিয়েছি তারাই আমাকে কুপিয়েছে। যারা হামলা করেছে তাদের সবাইকে আমি চিনি। হামলায় অংশ নেওয়া তিন-চারজন আমার সরাসরি ছাত্র। যাদেরকে এই হাতে শিক্ষা দিলাম সেই ছাত্ররাই আমার হাতের কবজি কেটে দিলো।

জানা গেছে, বেশ কিছুদিন ধরে তোফাজ্জেল হোসেন সঙ্গে একই এলাকার আলতাফ মোল্লাদের বিরোধ চলেছিল। ৩১ মে দুপুরে এই শিক্ষক কলেজ থেকে মোটরসাইকেলযোগে কুষ্টিয়া শহরে যাচ্ছিলেন।

তিনি বংশীতলা নতুন ব্রিজের কাছে পৌঁছার পর আগে থেকে ওৎ পেতে থাকা ১০ থেকে ১২ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার ডান হাতের কব্জি বিচ্ছিন্ন করে এবং শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি কুপিয়ে জখম করে।

এরপর হামলাকারীরা চলে গেলে স্থানীয় লোকজন তোফাজ্জেলকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সন্ত্রাসীদের এলোপাতাড়ি কোপে তার বাঁ পাজর, মেরুদণ্ডের হাড়সহ শরীরের ১৩টি স্থানে গুরুতর জখম হয়। কুষ্টিয়া জেলারেল হাসপাতালে অস্ত্রোপচার শেষে ওই রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসা হয় তাকে।

বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন তোফাজ্জেল হোসেন গণমাধ্যমকে বলেন, আমি কোনো দিন কারও ক্ষতি করিনি। দীর্ঘ ১২ বছর ধরে যে হাত দিয়ে শিক্ষা দিয়ে আসছি সেই হাতের কবজি কেটে দিল সন্ত্রাসীরা!

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com