1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা

আবিদ-শফিকের ব্যাটিংয়ে বড় সংগ্রহের পথে পাকিস্তান

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১
  • ২৪৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আবিদ আলী ও আব্দুল্লাহ শফিকের ব্যাটিং নৈপূণ্যে বড় সংগ্রহের পথে পাকিস্তান ক্রিকেট দল।

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ দলকে ৩৩০ রানে অলআউট করে দ্বিতীয় দিনে ইতোমধ্যে কোনো উইকেট না হারিয়ে ১৪৫ রান করেছে পাকিস্তান ক্রিকেট দল। ৯৩ ও ৫২ রানে ব্যাটিং করে যাচ্ছেন আবিদ আলী ও আব্দুল্লাহ শফিক।

চট্টগ্রাম টেস্টের প্রথম দিনটা বাংলাদেশের হলেও, দ্বিতীয় দিনে পুরোপুরি ব্যর্থ টাইগাররা। দ্বিতীয় দিনে ৭৭ রান করতেই ৬ উইকেট হারায় বাংলাদেশ।

শনিবার ব্যাটিংয়ে ব্যর্থতার পরিচয় দেওয়া বাংলাদেশ দল বোলিংয়েও ভালো করতে পারেনি। দিনের তিন সেশনের পুরো দুই সেশন বোলিং করেও পারেনি পাকিস্তানের ওপেনিং জুটি ভাঙতে।

শুক্রবার প্রথম দিনের শুরুতে ৪৯ রানে ৪ উইকেট হারানো বাংলাদেশ খেলায় ফেরে লিটন দাস ও মুশফিকুর রহিমের দায়িত্বশীল ব্যাটিংয়ে। এই জুটিতে শুক্রবার ২০৪ রান যোগ করেন তারা।

শনিবার দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে যান আগের দিনে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেওয়া লিটন কুমার দাস। শনিবার দ্বিতীয় দিনে মাত্র ১ রান সংগ্রহ করেই আউট হন লিটন। তার আগে পঞ্চম উইকেটে মুশফিকের সঙ্গে গড়েন ২০৬ রানের জুটি। সাজঘরে ফেরার আগে ১১টি চার ও এক ছক্কায় দলীয় সর্বোচ্চ ১১৪ রান করে ফেরেন লিটন।

লিটন আউট হওয়ার পর দ্বিতীয় দিনের সকালে ব্যাটিংয়ে নেমে কোনো ব্যাটসম্যান বেশি সময় স্থায়ী হতে পারেননি। ১৯ বলে মাত্র ৪ রানে ফেরেন ইয়াসির আলী।

আগের দিনে ৮২ রান করে সেঞ্চুরির পথে থাকা মুশফিকুর রহিম ফেরেন ৯ রানের আক্ষেপ নিয়ে। নার্ভাস নাইনটিতে গিয়ে আউট হন তিনি। তার আগে ১১টি চারের সাহায্যে ৯১ রান করে ফেরেন মুশফিক।

মুশফিক আউট হওয়ার পর বেশ কিছু সময় ধরেই উইকেটের এক পাশ আগলে রাখেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহী ও এবাদত হোসেনরা।

তাইজুলের সঙ্গে অষ্টম উইকেটে ২৮ রান আর আবু জায়েদ রাহীর সঙ্গে নবম উইকেটে ২৬ রানের জুটি গড়েন মিরাজ। সবার শেষে ব্যাটিংয়ে নেমে গোল্ডেন ডাক পান এবাদত হোসেন। তার বিদায়ের মধ্য দিয়ে ৩৩০ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস। ৬৮ বলে ৬টি চারের সাহায্যে ৩৮ রান করে অপরাজিত থাকেন মেহেদি হাসান মিরাজ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com