1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০৩ মে ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
 বাসায় লিভ টুগেদারের সুযোগ দিয়ে পাওনা টাকা   নিয়ে বিবাদের জেরে হত্যা, ১৫ দিনের মধ্যে  পাংশায় পৃথক দুটি খালের পুনঃখনন কাজের উদ্বোধন বৃষ্টির মধ্যেই ঢালাই কাজ: খাগড়াছড়ি সরকারি কলেজে ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ ডিএনসির অভিযানে ৫,২৬০টি ভাং গাছ উদ্ধার, অজ্ঞাতনামায় মামলা দায়ের দাউদকান্দিতে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নিরাপত্তার নিশ্চয়তা পেলে ২ দিনের মধ্যেই দেশে ফিরবেন সাকিব ফাইবার অপটিক ড্রোনে নতুন হুমকি: ইসরায়েলের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাও চ্যালেঞ্জের মুখে নারী ও শিশু নির্যাতন মামলায় সাজার হার মাত্র ৩%, ৭০% আসামি খালাস—গবেষণায় উদ্বেগজনক চিত্র চাঁপাইনবাবগঞ্জে ভুয়া এএসপি পরিচয়দানকারী প্রতারক আটক চাটখিলে টিসিবির পণ্য গুদামজাত: ছাত্রলীগ নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা

আবরোধের আগে সারাদেশে ১২টি আগুনের ঘটনা, ঢাকায় ৩ বাসে আগুন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ১৯১ বার দেখা হয়েছে

শুরু হয়েছে বিএনপির ডাকা দ্বিতীয়বারের অবরোধ কর্মসূচি। রোববার (৫ নভেম্বর) ভোর ৬টা থেকে ৪৮ ঘণ্টাব্যাপী এ কর্মসূচি শুরু হয়। শেষ হবে আগামী মঙ্গলবার (৭ নভেম্বর) ভোর ৬টায়। এ অবরোধে সমর্থন জানিয়ে দলটির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা অন্য দলগুলোও এ কর্মসূচি পালন করবে। এদিকে জামায়াতে ইসলামীও আলাদা করে ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।

এদিকে অবরোধ শুরুর আগের রাতে শনিবার সন্ধ্যা ৭টা থেকে রোববার সকাল সাড়ে ৬টা পর্যন্ত সারাদেশে ১২টি আগুনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেল।

এরমধ্যে ঢাকা সিটিতে ৭টি, ঢাকা বিভাগে (নারায়ণগঞ্জ, গাজীপুর) ২টি, রাজশাহী বিভাগ (সিরাজগঞ্জ) ১টি, বরিশাল (চরফ্যাশন) ১টি, রংপুর (পীরগঞ্জ) ১টি ঘটনা ঘটে। এ ঘটনায় ৯টি বাস, ১টি রাজনৈতিক দলের কার্যালয় পুড়ে যায়।

আগুন লাগানোর ঘটনা শুরু হয় সন্ধ্যা সাড়ে ৭টায়। রাজধানীর নিউমার্কেটে গাউছিয়া মার্কেটের সামনে মিরপুর লিংক বাসে আগুন লাগানোর মধ্যদিয়ে। এরপর ৫ মিনিট পর এলিফ্যান্ট রোডে গ্রীন ইউনিভার্সিটির বাসে আগুন লাগানো হয়।

 

 

রাত ৮ টার কিছু আগে সায়েদাবাদের জনপথ মোড়ে রাইদা পরিবহনের বাসে আগুন লাগায় দুর্বত্তরা। রাত ১০টার দিকে আগুন লাগানো হয় গুলিস্তান পাতাল মার্কেটের সামনে মনজিল পরিবহনে। রাত পৌণে ১২টার দিকে আগুন লাগানো হয় নারায়ণগঞ্জের সাইবোর্ডে আনাবিল বাসে। তিন মিনিটের ব্যবধানে ভোলার চরফ্যাশনের নতুন বাস স্টান্ডে যমুনা এক্সপ্রেস নামে বাসে আগুন দেয়া হয়।

রাত তিনটা বাজার পাঁচ মিনিট আগে সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগের পার্টি অফিসে আগুন লাগার খবর পাওয়া যায়। ভোর ৪টার ৮ মিনিট আগে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের তিন রাস্তার মোড় এলাকায় গাড়ির পরিত্যক্ত টায়ারে আগুন লাগার ঘটনা ঘটে।

ভোর ৪টার দিকে ডেমরার মাতুয়াইলের সাদ্দাম মার্কেটে আরেকটি বাসে আগুন লাগানো হয়। একই সময়ে শ্যামপুরে জুরাইন বালুর মাঠে তুরাগ বাসে আগুন লাগার খবর পাওয়া যায়। ভোর সোয়া ৫টার দিকে মিরপুর ৬ নাম্বারে একটি বাসে আগুন দেয়া হয়। ভোর সাড়ে ৬টার আগে গাজীপুরে বাসে আগুন দেয়ার খবর পাওয়া যায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com