1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা

আফ্রিদিকে ছুঁয়ে ফেললেন সাকিব

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
  • ৩১০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বিশ্বকাপ শুরুর আগে বেশ কিছু রেকর্ড হাতছানি দিয়ে ডাকছিল সাকিবকে। প্রথম ম্যাচেই লাসিথ মালিঙ্গাকে ছুঁয়ে বনে গিয়েছিলেন টি-টোয়েন্টির সর্বোচ্চ উইকেট শিকারী। এবার শহিদ আফ্রিদির বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটের রেকর্ডটাও নিজের করে নিলেন সময়ের সেরা এই অলরাউন্ডার।

টি-টোয়েন্টি বিশ্বকাপে যেন চিরচেনা সেই সাকিব আল হাসানকেই দেখছে পুরো ক্রিকেট বিশ্ব। ওমানে অনুষ্ঠিত প্রথম পর্বে নিজের নামের প্রতি সুবিচার করে যাচ্ছেন দেশসেরা অলরাউন্ডার। বিশ্বকাপের এই আসরে এখন পর্যন্ত ৩ ম্যাচে ৯টি উইকেট নিয়েছেন। পাপুয়া নিউ গিনির বিপক্ষে আজ ৯রানে ৪ টি উইকেট নিয়ে চলতি বিশ্বকাপের শীর্ষ উইকেট শিকারি তো হলেনই, বনে গেলেন বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারীও।

পাপুয়া নিউ গিনির বিপক্ষে মাঠে নামার আগে স্কটল্যান্ড ও ওমানের বিপক্ষে দুই ম্যাচে সাকিব নিয়েছিলেন ৫টি উইকেট। স্বাগতিক ওমানের বিপক্ষে বাঁচা মরার লড়াইয়ে ৩টি উইকেট নিয়েছিলেন সাকিব। বনে গিয়েছিলেন ম্যাচসেরাও।

সে ধারা আজও ধরে রাখলেন তিনি। তুলে নিলেন চার উইকেট। তাতে ছুঁয়ে ফেলা গেল শহিদ আফ্রিদির বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটের রেকর্ডও। বিশ্বকাপে এখন সাকিব ও আফ্রিদির উইকেটসংখ্যা ৩৯। তবে একটা জায়গায় আফ্রিদিকে ছাড়িয়ে গেছেন সাকিব, সাবেক পাকিস্তান অধিনায়কের এই উইকেটগুলো শিকার করতে খেলতে হয়েছিল ৩৪ ম্যাচ, সেখানে সাকিব এই মাইলফলক ছুঁলেন মাত্র ২৮ ম্যাচেই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com