1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা

আফগানদের উড়িয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু টাইগারদের

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ২২৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ওয়ানডে সিরিজ জেতার পর আফগানিস্তানের বিপক্ষে এবার টি-২০ সিরিজ খেলতে নেমেছে বাংলাদেশ দল। ১০০ রানের আগেই সফরকারীদের উড়িয়ে দিল বাংলাদেশ। টি-২০ সিরিজে ১-০ এগিয়ে গেল স্বাগতিকরা।

বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশ। ২৫ রানে দুই ওপেনারের বিদায়ে বিপাকে পড়ে যাওয়া বাংলাদেশ দলকে খেলায় ফেরান লিটন দাস। তার ৪৪ বলের ৬০ রানের সুবাদে ৮ উইকেট হারিয়ে ১৫৫ রান করে টাইগাররা।

১৫৬ রানের টার্গেট তাড়া করতে নেমে নাসুম আহমেদের অফ স্পিনে বিভ্রান্ত হয় আফগানিস্তান ক্রিকেট দল।

ইনিংসের প্রথম ওভারেই উইকেট শিকার করেন নাসুম। প্রথম ওভারে মাত্র ১ রান খরচ করে শিকার করেন রহমানউল্লাহ গুরবাজের উইকেট।

ঠিক তৃতীয় ওভারে বোলিংয়ে এসে মাত্র ৩ বলে কোনো রান না দিয়ে শিকার করেন দুই উইকেট। তার শিকার হয়ে সাজঘরে ফেরেন হজরতউল্লাহ জাজাই ও দারউইশ রসুল। সেই ওভারে ১ রানে নেন দুই উইকেট।

ইনিংসের পঞ্চম ওভারে বোলিংয়ে এসে তৃতীয় বলে করিম জানাতকে সাজঘরে ফেরান নাসুম আহমেদ। ৩ ওভারে মাত্র ৭ রান খরচ করে আফগান টপঅর্ডার ৪ ব্যাটসম্যানকে সাজঘরে পাঠান নাসুম আহমেদ।

চতুর্থ ওভারে পেস বোলার মোস্তাফিজুর রহমান অবশ্য উইকেট শিকারের সুযোগ তৈরি করেছিলেন। কিন্তু উইকেটকিপার লিটন দাস ক্যাচটি লুফে নিতে পারেননি। বলটি তার গ্লাভসে লাগায় লাইফ পান নজিবুল্লাহ জাদরান।

নাসুমের পর আফগান শিবিরে জোড়া আঘাত হানেন সাকিব আল হাসান। ১১তম ওভারে সাকিবের করা পঞ্চম বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ডিপ কাভারে আফিফ হোসেনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন মোহাম্মদ নবি।

দলীয় ৫৭ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরার আগে নজিবুল্লাহর সঙ্গে গড়েন ৩৭ রানের জুটি। ১৬ রান করে ফেরেন নবি। এরপর হাত খুলে খেলতে থাকা নজিবুল্লাহকে মুনিম শাহরিয়ারের ক্যাচে পরিনত করেন সাকিব। দলীয় ৬৬ রানে ফেরার আগে ২৬ বলে ২৭ রান করেন নজিবুল্লাহ।

অলরাউন্ডার রশিদ খানকে উইকেটে সেট হওয়ার সুযোগ দেননি তরুণ পেসার শরিফুল ইসলাম। তার বলে ইয়াসির আলীর হাতে ক্যাচ তুলে দেওয়ার আগে মাত্র ১ রান করার সুযোগ পান রশিদ খান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com