1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা

আনাই মোগিনির গোলে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
  • ৭৯২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ দল। এটি বাংলার মেয়েদের ব্যাক টু ব্যাক শিরোপা। সবশেষ আসরেও শিরোপা জিতেছিল লাল সবুজের দল।

বুধবার কমলাপুর বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে গ্রুপপর্বের মত ভারতকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা।

ভারতের বিপক্ষের ম্যাচের একাদশ থেকে কেবল মার্জিয়াকে সাইডবেঞ্চে বসিয়ে প্রায় অপরিবর্তিত দলটাকেই ফাইনালে খেলিয়েছেন বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন। মার্জিয়ার পরিবর্তে শুরুর একাদশে খেলেছেন গ্রুপপর্বে ৫ গোল করা ফরোয়ার্ড শাহেদা আক্তার রিপা।

বলের নিয়ন্ত্রণ নিজেদের পায়ে রেখে ১৪ মিনিটে প্রায় এগিয়েই গিয়েছিল বাংলাদেশ। মারিয়া মান্দার দূরপাল্লার শটে বল ভারত গোলরক্ষক আনশিকার গ্লাভস ফসকালে ফিরতি বলে শট নেন তহুরা খাতুন।

মাটি কামড়ে বল জালে ঢোকার মুখে গোললাইনে বল আটকে দেন আনশিকা। ‘গোল হয়েছে’, বাংলাদেশের ফুটবলারদের এমন দাবি সত্ত্বেও গোল না দেওয়ার দাবিতেই অনড় থাকেন নেপালি রেফারি রায় অঞ্জনা।

২৫ মিনিটে আবার দুর্ভাগ্যের শিকার স্বাগতিকেরা। ডান প্রান্ত থেকে আনাই মগিনির আকাশে ভাসানো শট প্রতিহত হয় বারে। গোলমুখে দলের একজন থাকলে হয়তো সেই দফাতেই লিড পেত বাংলাদেশ।

এরপর বেশ কয়েকবার আঘাত পালটা আঘাত হয়েছে। কিন্তু গোলের দেখা পায়নি কোন দল। শেষ পর্যন্ত গোল শূন্যতে শেষ হয় ফাইনালের প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধেও খেলাতেও ছিল আক্রমণ পাল্টা আক্রমণ। ৮০ মিনিটে স্বাগতিকদের আনন্দে ভাসান আনাইমুকিনি। তার দুর্দান্ত দক্ষতায় বল জড়ায় ভারতের জালে। আর গর্জনে মেতে ওঠে কমলাপুর স্টেডিয়াম।

এই লিড বাকি দশ মিনিট ধরে রাখে বাংলাদেশ। রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে বাধভাঙ্গা আনন্দে মেতে ওঠে স্বাগতিকরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com