1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
এক অসহায় পরিবারের কথা বগুড়ার সারিয়াকান্দিতে নেশার টাকার জন্য স্ত্রীকে কুপিয়ে হত্যা, ঘাতক স্বামী আটক ঈদের দিনে সেনানিবাসে প্রধানমন্ত্রীর প্রীতিভোজ, ‘কাঙ্ক্ষিত বাংলাদেশ’ গড়তে সবার সহযোগিতা চাইলেন তারেক রহমান জাতিসংঘের কালো তালিকায় ইসরায়েলি কারা কর্তৃপক্ষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে দাউদকান্দি-মেঘনায় বিএনপির তিন কর্মসূচি বৈষম্য ভুলে সাম্যের বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের হরমুজ ইস্যুতে ফের উত্তেজনা: ওমানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের ছিনতাইয়ের টাকার চাপ, শেষবার স্ত্রীকে বার্তা দিয়ে আত্মহত্যা বিকাশকর্মীর বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ত্যাগের মহিমায় উদযাপিত পবিত্র ঈদুল আজহা, কোরবানিতে ব্যস্ত সারাদেশ

আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো আইজেএফ ফ্যামিলি ডে–২০২৬

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ৩০০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে আইজেএফ ফ্যামিলি ডে–২০২৬। শনিবার (১০ জানুয়ারি) দিনব্যাপী ঢাকার অদূরে সাভারের বিরুলিয়া এলাকার গোলাপ গ্রামে অবস্থিত উৎসব পার্কে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

সকাল ৮টায় জাতীয় প্রেসক্লাবের পূর্ব গেট থেকে অংশগ্রহণকারী সদস্য ও তাঁদের পরিবারবর্গ নির্ধারিত যানবাহনে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন। আয়োজক কমিটির সার্বিক তত্ত্বাবধানে যাতায়াত, খাবার পরিবেশন, বিনোদনমূলক আয়োজন ও র‍্যাফেল ড্রসহ সব কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সকালের নাস্তা ও দুপুরের খাবারের সুব্যবস্থা ছিল। কুপন ব্যবস্থাপনার মাধ্যমে সব কার্যক্রম নিয়মতান্ত্রিকভাবে পরিচালিত হওয়ায় কোথাও কোনো বিশৃঙ্খলা দেখা যায়নি বলে জানান আয়োজকরা।

অংশগ্রহণকারী সদস্যরা বলেন, দীর্ঘদিন পর এমন পারিবারিক আয়োজন সংগঠনের ভ্রাতৃত্ববোধকে আরও দৃঢ় করেছে। শিশুদের অংশগ্রহণ ও বিনোদনমূলক পরিবেশ পুরো অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

আয়োজক কমিটির পক্ষ থেকে ফ্যামিলি ডে সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com