1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
এক অসহায় পরিবারের কথা বগুড়ার সারিয়াকান্দিতে নেশার টাকার জন্য স্ত্রীকে কুপিয়ে হত্যা, ঘাতক স্বামী আটক ঈদের দিনে সেনানিবাসে প্রধানমন্ত্রীর প্রীতিভোজ, ‘কাঙ্ক্ষিত বাংলাদেশ’ গড়তে সবার সহযোগিতা চাইলেন তারেক রহমান জাতিসংঘের কালো তালিকায় ইসরায়েলি কারা কর্তৃপক্ষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে দাউদকান্দি-মেঘনায় বিএনপির তিন কর্মসূচি বৈষম্য ভুলে সাম্যের বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের হরমুজ ইস্যুতে ফের উত্তেজনা: ওমানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের ছিনতাইয়ের টাকার চাপ, শেষবার স্ত্রীকে বার্তা দিয়ে আত্মহত্যা বিকাশকর্মীর বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ত্যাগের মহিমায় উদযাপিত পবিত্র ঈদুল আজহা, কোরবানিতে ব্যস্ত সারাদেশ

বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
  • ২৬ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : বিডিআর বিদ্রোহে প্রাণ হারানো সামরিক কর্মকর্তাদের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৮ মে) সকাল সোয়া ৯টায় প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী জোবাইদা রহমান রাজধানীর বনানী সামরিক কবরস্থানে যান।
প্রথমে প্রধানমন্ত্রী তার স্ত্রীকে নিয়ে শ্বশুর, নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন। পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এরপর প্রধানমন্ত্রী ও জোবাইদা রহমান ২০০৯ সালের বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর প্রাঙ্গণে যান। সেখানে স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে তারা শহীদ সেনা কর্মকর্তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, সমাজকল্যাণমন্ত্রী এজেডএম জাহিদ হোসেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে সংঘটিত বিদ্রোহে মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তা নিহত হন। পরে নিহতের সংখ্যা বেড়ে ৭৪ জনে পৌঁছায়। নিহত সেনা কর্মকর্তাদের অধিকাংশকে বনানী সামরিক কবরস্থানে সমাহিত করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com