1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে ফেনীর ১২০ কিলোমিটার সীমান্তে পুশইন ঠেকাতে সর্বোচ্চ সতর্কাবস্থায় ৪ বিজিবি জাতীয় বাজেট ২০২৬–২৭ সামনে রেখে কর কমানো ও বিনিয়োগবান্ধব পরিবেশের আহ্বান জেবিসিসিআই’র খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ওয়ারিশ সনদে নামজারির চেষ্টা একজনের কারাদণ্ড পদ্মের মালায়- রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬ তম জন্মোৎসব পালিত হলো। বসুন্ধরাকে সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে নেওয়ার তোড়জোড়ে আপত্তি গোলাম মাওলা রনির *শিক্ষা ও জীবনের সহায়তায় সামিয়ার হাতে চেক তুলে দিল স্বপ্ন* সাগরে হারিয়ে যাওয়া জেলে ফিরলেন ৫৪ বছর পর 🏏 টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা: দলে নতুন মুখ তাজ নেহার, বাদ শারমিন সুলতানা

আজ পাকিস্তানের পার্লামেন্ট ভেঙে দেওয়ার আবেদন করবেন শেহবাজ শরিফ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ৩৩৭ বার দেখা হয়েছে

এ সময় শেহবাজ শরিফ বলেন, “৯ আগস্ট আমাদের সরকারের মেয়াদ শেষ হবে। আমি প্রেসিডেন্টের কাছে জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার আবেদন করব। এরপর একটি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবে।”

এর আগে শেহবাজ শরিফ জানিয়েছেন, নির্ধারিত সময়ের তিন দিন আগেই জাতীয় পরিষদ ভেঙে দেওয়া হবে। এরপর সংবিধানিক বাধ্যবাধকতা মেনে পরবর্তী ৯০ দিনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

এর আগে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির সভাপতি ইমরান খানকে পাঁচ বছরের জন্য নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসিপি)। তোশাখানা দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর তার বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়।

মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানের নির্বাচন কমিশন।

বিবৃতিতে বলা হয়, দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে তিন বছরের সাজা হওয়ায় পাকিস্তানের নির্বাচন আইন ২১৭-এর ১৬৭ ধারার অধীনে নির্বাচন করার যোগ্যতা হারিয়েছেন ইমরান খান। ফলে নির্বাচন আইন ২০১৭-এর ২৩২ ধারার সঙ্গে পাকিস্তানের সংবিধানের ৬৩ (১) (এইচ) ধারার অধীনেও নির্বাচনে অংশগ্রহণে অযোগ্য হয়েছেন তিনি।

সেইসঙ্গে দেশটির সংসদের-৪৫ কুররাম-১ আসনের নির্বাচিত সংসদ সদস্যের পদ থেকেও তাকে বহিষ্কার করা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

এদিকে আজ শেষ হতে যাচ্ছে দেশটির পার্লামেন্টের মেয়াদ। ফলে পার্লামেন্ট ভেঙে দিতে দেশটির প্রেসিডেন্টের কাছে আবেদন করবেন বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

উল্লেখ্য, গত শনিবার পাকিস্তানের বহুল আলোচিত তোশাখানা দুর্নীতি মামলায় ইমরান খানকে দোষী সাব্যস্ত করে তিন বছরের কারাদণ্ড দেন ইসলামাবাদের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক হুমায়ুন দিলাওয়ার। সেইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানাও করা হয়।

তার বিরুদ্ধে অভিযোগ, প্রধানমন্ত্রী থাকাকালে রাষ্ট্রীয় সফরে বিদেশ ভ্রমণের সময় তিনি বিভিন্ন রাষ্ট্র ও বিশিষ্টজনদের কাছ থেকে পাওয়া ১৪ কোটি পাকিস্তানি রুপি মূল্যের উপহার সামগ্রী বিক্রি করেছেন। প্রধানমন্ত্রী হয়েও রাষ্ট্রীয় কোষাগারের সম্পদ বিক্রি করে তিনি তার পদের অপব্যবহার করেছেন বলে অভিযোগে বলা হয়। সূত্র: ডন

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com