1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা

আগামীকাল মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ২৮৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আগামীকাল শুক্রবার পৃথক ম্যাচে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা। কাল ভোর ৫টায় আর্জেন্টিনা মুখোমুখি হচ্ছে প্যারাগুয়ের, আর ভেনিজুয়েলার বিপক্ষে ব্রাজিল খেলতে নামবে ভোর সাড়ে ৫টায়।

জানা গেছে, বিশ্বকাপে জায়গা নিশ্চিত করতে ২৮ পয়েন্টই যথেষ্ট। তাই আর মাত্র ৪ পয়েন্ট পেলেই ২০২২ কাতার বিশ্বকাপ নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না ব্রাজিলের। ৮ ম্যাচে শতভাগ জয়ের রেকর্ডে ২৪ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে শীর্ষে রয়েছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এদিকে, ব্রাজিলের পর বাছাইপর্বে একমাত্র অপরাজিত দল আর্জেন্টিনা। যদিও ৫ জয় ও ৩ ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে তারা। লিওনেল মেসির আর্জেন্টিনাও এবারের বাছাই পর্বে কোনো ম্যাচ হারেনি। আসরে সব মিলিয়ে লিওনেল স্কালোনির শিষ্যরা অপরাজিত ২১ ম্যাচ।

বিশ্বকাপ বাছাই পর্বে আট ম্যাচে পাঁচ জয়, তিন ড্রতে পয়েন্ট ১৮। প্যারাগুয়ে, উরুগুয়ে আর পেরুকে হারালে পয়েন্ট বেড়ে দাঁড়াবে ২৭। তাতে বিশ্বকাপের দুয়ারেই চলে যাবেন মেসি-মার্তিনেজরা। উরুগুয়ে ও আর্জেন্টিনার মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে ১১ অক্টোবর ভোরে। মেসিরা ঘরের মাঠে পেরুর বিপক্ষে খেলবে ১৫ অক্টোবর।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com