1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা

আইপিএলে সাকিব দল না পাওয়ায় যা বললেন শিশির

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৫৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আইপিএলের এবারের আসরে কোনো দলেই জায়গা পাননি বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দুইবার নিলামে ডাকার পরও তার প্রতি আগ্রহ দেখায়নি কোনো দল। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল আলোচনা। সেই আলোচনায় যোগ দিয়েছেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে শিশির বলেছেন, আইপিএল চলাকালে জাতীয় দলের খেলা থাকাতেই সাকিব দল পাননি।

আইপিএল চলাকালে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দুটি দ্বিপাক্ষিক সিরিজ রয়েছে। এর মধ্যে চারটি টেস্ট ম্যাচ রয়েছে। আগে জানা গিয়েছিল, আইপিএল খেলার জন্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ নাও খেলতে পারেন সাকিব। তবে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলবেন। শিশিরের দাবি, সাকিবকে পুরো মৌসুম পাওয়া যাবে না বলেই কোনো দল তাকে নেয়নি।

শিশির বলেন, ‘খুব বেশি উত্তেজিত হওয়ার আগে শুনুন, নিলামের আগেই একাধিক দল তার (সাকিব) সঙ্গে যোগাযোগ করেছিল। জানতে চেয়েছিল, সে পুরো মৌসুম খেলতে পারবে কি না। তবে দুর্ভাগ্যবশত শ্রীলঙ্কা সিরিজের কারণে সে পুরো মৌসুম আইপিএল খেলতে পারবে না! এ কারণেই সে দল পায়নি। এখানে আহামরি কোনো বিষয় নেই।’

তিনি আরও বলেন, ‘তবে এটা কোনো সমাপ্তি নয়, আগামী বছর বলে একটা ব্যাপার আছে! দল পেতে হলে তাকে শ্রীলঙ্কা সিরিজ হাতছাড়া করতে হতো। তাই দল পেলেও কি আপনারা এখনকার মত কথা বলতেন? না কি এতক্ষণে তাকে বিশ্বাসঘাতক বানিয়ে দিতেন? আপনাদের বিচার-বিশ্লেষণে পানি দিলাম বলে দুঃখিত!’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com