1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা

অল্পের জন্য বাঁচলেন কাদের, দরজা ভেঙে পড়ল নাছিরের ওপর

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ২২৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : চট্টগ্রামে নেতাকর্মীদের ভিড়ের চাপে একটি কাচের দরজা ভেঙে আহত হয়েছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।

তবে অল্পের জন্য বেঁচে গেছেন পাশেই থাকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বেঁচে গেলেও তার পাশে থাকা পুলিশ সদস্যের উপর পড়ে সেই দরজা।

আজ শনিবার চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আওয়ামী লীগের এক সভায় এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি সদ্যপ্রয়াত মোছলেম উদ্দিন আহমদের স্মরণে এই সভা আয়োজন করা হয়েছিল। সভায় ওবায়দুল কাদের ছাড়াও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়াসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

জানা যায়, সভা শেষে ওবায়দুল কাদেরসহ শীর্ষনেতারা বের হওয়ার সময় নেতাকর্মীদের ভিড়ের চাপে কনভেনশন সেন্টারের তিনটি কাচের দরজার মধ্যে একটি ভেঙে পড়ে।

আ জ ম নাছিরের ব্যক্তিগত সহকারী উজ্জ্বল দত্ত গণমাধ্যমকে জানান, মাথায় আঘাত পাওয়ায় স্যার চিকিৎসা নিতে মেডিকেলে গেছেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘আ জ ম নাছির উদ্দীন মাথায় আঘাত পেয়েছেন। তিনি এখন একটি ক্লিনিকে আছেন।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com