1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা

অলিম্পিকে নতুন রেকর্ড, বোনের পর স্বর্ণ জিতলেন ভাই!

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ৩১৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: জাপানের টোকিওতে চলছে অলিম্পিক। এবারের আসরে রেকর্ড গড়লেন জাপানি দুই ভাইবোন। বোনের পরপরই স্বর্ণ জিতলেন ভাই!

মেয়েদের জুডোতে ৫২ কেজি ওজন শ্রেণিতে ফরাসি আমানদিন বুশারকে হারিয়ে স্বর্ণ জেতেন জাপানের উতা আবে। কিছুক্ষণ পরই ছেলেদের ৬৬ কেজিতে সোনা জেতেন তার বড় ভাই হিফুমি আবে। ফাইনালে জর্জিয়ার ভাঝা মার্গভেলাশভিলিকে হারানোর পর মজা করে হিফুমি বলেছেন, “আমার ছোট বোন স্বর্ণ জিতেছে। বড় ভাই হয়ে আমি কিভাবে হারতে পারি?”

অলিম্পিকের একই আসরে এর আগে কখনও একসঙ্গে সোনা জেতেননি কোনও ভাইবোন। এবার সেই কীর্তিই গড়লেন উতা ও হিফুমি আবে।

তিন বছর আগে জুডোর বিশ্ব চ্যাম্পিয়নশিপে একই দিনে স্বর্ণ জিতেছিলেন এই দুই ভাইবোন। তবে এবার ৬৬ কেজিতে জাপানের বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন জশিরো মারুইয়ামার কাছে অলিম্পিকে জায়গা একপ্রকার হারিয়ে ফেলেছিলেন হিফুমি। পরে জাপানের জুডোর ইতিহাসে প্রথমবারের মতো একটি চার মিনিটের বাছাই ম্যাচ জিতে জায়গা পান অলিম্পিকে।

ছয়টি করে স্বর্ণ নিয়ে অলিম্পিকের দ্বিতীয় দিন শেষ করেছে চীন। স্বাগতিক জাপান পাঁচটি আর ফেভারিট যুক্তরাষ্ট্রের স্বর্ণ চারটি। মেয়েদের ৪ গুণিতক ১০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে ৩ মিনিট ২৯.৬৯ সেকেন্ডে নতুন বিশ্বরেকর্ড গড়ে স্বর্ণ জিতেছেন অস্ট্রেলিয়ার কেইট ক্যাম্পবেল, ব্রন্টি ক্যাম্পবেল, মেগ হ্যারিস ও এমা ম্যাককিওন। ডাইভিংয়ে মেয়েদের সিনক্রোনাইজড ৩ মিটার স্প্রিংবোর্ডে স্বর্ণ জিতেছেন চীনের শি তিংমাও ও ওয়াঙ্গ হান। অলিম্পিকে শিয়ের এটা তৃতীয় স্বর্ণ।

এদিকে করোনা আক্রান্ত হওয়ায় গলফে অংশ নেওয়া হচ্ছে না র্যাং কিংয়ে শীর্ষে থাকা জন রাহমের। বাস্কেটবলের গ্রুপ পর্বে ১৫ বারের অলিম্পিক স্বর্ণজয়ী যুক্তরাষ্ট্রকে ৮৩-৭৬ পয়েন্টে ফ্রান্সের হারানোটা ছিল দিনের অন্যতম অঘটন। এছাড়া বাছাইয়ে সবচেয়ে পেছনে থেকে তিউনিসিয়ার আহমেদ হাফনাউয়ের ৪০০ মিটার ফ্রিস্টাইলে স্বর্ণ জেতাটা ছিল অন্যতম চমক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com