1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা

অবসরের ঘোষণা; টেইলরের আবেগঘন বার্তা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৩২০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: জিম্বাবুয়ের তারকা ক্রিকেটার ব্রেন্ডন টেইলর আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সোমবার আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে খেলে ব্যাট-প্যাড উঠিয়ে রাখবেন তিনি। অবসরের সিদ্ধান্ত রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন টেইলরই।

৩৪ বছর বয়সি এ উইকেটকিপার ব্যাটসম্যান লেখেন, ‘ভারাক্রান্ত হৃদয়ে আমি ঘোষণা করছি— আগামীকাল (সোমবার) প্রিয় দেশের হয়ে আমার শেষ ম্যাচ। উত্থান-পতনের মধ্য দিয়ে ১৭ বছরের পথ চলেছি, যা আমাকে বিনয়ী হতে শিখিয়েছে। আমি কতই না ভাগ্যবান যে, এত দীর্ঘ সময় ধরে জাতীয় দলে ছিলাম। ২০০৪ সালে অভিষেকের পর থেকে সবসময় আমার লক্ষ্য ছিল দলকে সেরা অবস্থানে রেখে যাওয়া। আশা করি, আমি তা করতে পেরেছি।’

টেইলর আরও লেখেন— ‘আমি খুবই খুশি যে, সারাবিশ্ব থেকে সবসময় সৌহার্দপূর্ণ ব্যবহার পেয়েছি। আপনারা সর্বদা আমার পাশে ছিলেন। জিম্বাবুয়ে ক্রিকেটকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই যে, তারা আমাকে এমন অর্জনের জন্য সুযোগ করে দিয়েছেন। আশা করি, আমার জন্য কিছুটা হলেও দেশ গর্বিত।’

জিম্বাবুয়ের হয়ে ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন টেইলর। জিম্বাবুয়ের কিংবদন্তি অ্যান্ডি ফ্লাওয়ার থেকে ১১০ রান কম তার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com