1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
এনসিপির দুই নেতা তারেক রেজা ও অয়ন কারাগারে, ‘গুমের অভিযোগ ভিত্তিহীন’ বলল পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ রামিসা হত্যা মামলায় ১ জুন অভিযোগ গঠন শুনানি, বিচারকের ছুটি বাতিল গৃহবধুকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার অভিযোগ ভিজিডির চাল আত্মসাৎ! সাবেক ইউপি চেয়ারম্যানের ১৩ বছর কারাদণ্ড। ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকে যুদ্ধবিরতি আরও ২ মাস বাড়ানোর প্রস্তাব, চলছে শান্তি চুক্তির আলোচনা রংপুরে কৃষক হত্যা করে ট্রান্সফর্মার চুরির মামলায় ৭ ডাকাত গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ঈদুল আজহা উপলক্ষে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ শুরু প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার বিদায়ী সাক্ষাৎ হজ আইন লঙ্ঘন: সৌদিতে ১২ প্রবাসী ও এক সৌদি নাগরিক আটক

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীর গেজেট বৃহস্পতিবার, একজনের প্রার্থিতা বাতিল

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১০৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : সংরক্ষিত নারী আসনের ৫০ প্রার্থীর মধ্যে ৪৯ জনের গেজেট আগামীকাল বৃহস্পতিবার প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
বুধবার (২৯ এপ্রিল) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে রিটার্নিং কর্মকর্তা মো. মহিউদ্দিন খান এ তথ্য জানান।
তিনি বলেন, সরকারি চাকরি থেকে অবসরের নির্ধারিত সময়ের তিন বছর পূর্ণ হওয়ার আগেই মনোনয়নপত্র জমা দেওয়ায় একজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।
এর আগে, ২৭ এপ্রিল সংরক্ষিত নারী আসনের নির্বাচনের জন্য ৪৯ জন বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তালিকা অনুযায়ী, ক্ষমতাসীন বিএনপির ৩৬ জন, তাদের সঙ্গে থাকা স্বতন্ত্র জোটের একজন এবং জামায়াত জোটের ১২ জন প্রার্থী রয়েছেন।
বিএনপির প্রার্থীদের মধ্যে রয়েছেন সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নিলোফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরীসহ আরও অনেকে।
এছাড়া বিএনপির সঙ্গে থাকা স্বতন্ত্র জোট থেকে সুলতানা জেসমিন জুঁই-এর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
অন্যদিকে, জামায়াত জোটের প্রার্থীদের মধ্যে রয়েছেন নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন নাহার মুন্নি, নাজমুন নাহার নীলু, মাহবুবা হাকিমসহ মোট ১২ জন।
নির্বাচন কমিশনের এ গেজেট প্রকাশের মাধ্যমে সংরক্ষিত নারী আসনের নির্বাচনী প্রক্রিয়া আরও একধাপ এগিয়ে যাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com