1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
বেলজিয়ামে ইসরায়েলগামী সামরিক যন্ত্রাংশ জব্দ, তদন্ত শুরু বাবা সাহেব ড:ভীম রাও আম্বেদকরের ১৩৫ তম জন্মদিন পালিত হল। খালেদা জিয়ার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযান: ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাসা থেকে ১ হাজার লিটার ডিজেল জব্দ, কারাদণ্ড ও জরিমানা টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান *ফ্রস্ট ব্লাস্ট দ্য হান্ড্রেড ২৬’-এর পর্দা তুললো ঢাকা মেভরিকস*  বসুন্ধরা সিটিতে জমকালো আয়োজনে ‘বিসিডিএল বৈশাখী মেলা ১৪৩৩’ ১৭ বছর পর ভাত খেলেন বিএনপিভক্ত ইনু মিয়া, প্রতিজ্ঞার অবসান শিক্ষক-শিক্ষার্থীহীন বিদ্যালয় মাদারগঞ্জে প্রাথমিক শিক্ষায় ভয়াবহ অনিয়ম ভেঙে পড়ছে শিক্ষাব্যবস্থার ভিত

যে সিস্টেম চালু না করলে বন্ধ হতে পারে জিমেইল

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ৩৯৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক:টু ফ্যাক্টর অথেনটিকেশন সিস্টেম চালু না করলে আগামী ৯ নভেম্বর থেকে জিমেইল অ্যাকাউন্ট আর চলবে না। সম্প্রতি এ বিষয় ব্যবহারকারীদের সতর্ক করেছে টেক জায়ান্ট গুগল।

চলতি বছরের মে মাসে গুগল এ নিয়ে বিস্তারিত জানায়। তখন প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছিল, হ্যাকারদের হাত থেকে সুরক্ষা দেওয়ার জন্য অতিরিক্ত একটি স্তর যোগ করতে চাইছে জিমেইল। এটি হলো দ্বি পদক্ষেপ যাচাইকরণ বা টু ফ্যাক্টর অথেনটিকেশন সিস্টেম।

এরফলে শুধু আইডি আর পাসওয়ার্ড দিলেই অ্যাকাউন্টে যে কেউ প্রবেশ করতে পারবেন না। নির্দিষ্ট ব্যবহারকারীই লগ ইন করছেন কিনা তা যাচাই করতে দিতে হবে আরও কোনও প্রমাণ। তাছাড়া এই সাইবার সুরক্ষা নীতিতে কোনও ব্যবহারকারী লগ ইনের সময়ে কড়া যাচাই করা হয়।

তাই আগামী ৯ নভেম্বরের মধ্যে টু ফ্যাক্টর অথেনটিকেশন সিস্টেম ব্যবহারকারীদের বাধ্যতামূলক ভাবে চালু করতে হবে। না হলে অ্যাকাউন্ট আর চলবে না।

উল্লেখ্য, সাধারণত এ সিস্টেমে ব্যবহারকারীর রেজিস্টার্ড ফোন নম্বরে ওটিপি পাঠানো হয় লগ ইনের সময়ে। সেই ওটিপি দিলে তবেই লগ ইন সম্পূর্ণ হবে।

ফলে, হ্যাকাররা ব্যবহারকারীর ইউজার আইডি ও পাসওয়ার্ড পেলেও কোনও অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com