1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান *ফ্রস্ট ব্লাস্ট দ্য হান্ড্রেড ২৬’-এর পর্দা তুললো ঢাকা মেভরিকস*  বসুন্ধরা সিটিতে জমকালো আয়োজনে ‘বিসিডিএল বৈশাখী মেলা ১৪৩৩’ ১৭ বছর পর ভাত খেলেন বিএনপিভক্ত ইনু মিয়া, প্রতিজ্ঞার অবসান শিক্ষক-শিক্ষার্থীহীন বিদ্যালয় মাদারগঞ্জে প্রাথমিক শিক্ষায় ভয়াবহ অনিয়ম ভেঙে পড়ছে শিক্ষাব্যবস্থার ভিত ​চাঁপাইনবাবগঞ্জে এম এম হক আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত কুমিল্লা সিটিতে প্রশাসনিক তৎপরতা জোরদার: নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে মেহরাজ শারবীনের পদায়ন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত ​সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য প্রাইভেটকার ও মাদকসহ আটক ১ জেট ফুয়েল ও ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আরও ৩ জাহাজ,খালাস চলছে।

১৭ বছর পর ভাত খেলেন বিএনপিভক্ত ইনু মিয়া, প্রতিজ্ঞার অবসান

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৩৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার জগৎচর পশ্চিমপাড়া গ্রামের ৮০ বছর বয়সী বিএনপিভক্ত ইনু মিয়া অবশেষে ১৭ বছর পর ভাত খেলেন। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে গিয়ে অপমানিত হওয়ার পর তিনি প্রতিজ্ঞা করেছিলেন—বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত খাবেন না। দীর্ঘ দেড় যুগ সেই প্রতিজ্ঞা অটুট রাখার পর অবশেষে তা ভঙ্গ করলেন তিনি।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে স্থানীয় সংসদ সদস্য ও বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম নিজ হাতে তাকে ভাত খাইয়ে দেন। এতে শেষ হয় ইনু মিয়ার দীর্ঘ প্রতীক্ষা।
জানা যায়, ২০০৮ সালে ভোট দিতে গিয়ে বাধার মুখে পড়ে অপমানিত হন ইনু মিয়া। এরপরই তিনি এই ব্যতিক্রমী প্রতীকী প্রতিবাদের ঘোষণা দেন। পরিবারের সদস্যরা বহু চেষ্টা করেও তাকে ভাত খাওয়াতে পারেননি। এতদিন তিনি রুটি, পুরি, বিস্কুট ও চা খেয়ে জীবন কাটিয়েছেন।
সরেজমিনে দেখা গেছে, চরম দারিদ্র্যের মধ্যে একটি ঝুপড়ি ঘরে বসবাস করছেন ইনু মিয়া। বয়স ও অসুস্থতার কারণে এখন আর কাজ করতে পারেন না। এক সময় কৃষিশ্রমিক হিসেবে কাজ করলেও দুর্ঘটনায় পায়ে আঘাত পাওয়ার পর থেকে লাঠিতে ভর দিয়ে চলেন। বর্তমানে ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন।
ইনু মিয়া জানান, ছোটবেলায় ভৈরবে এক জনসভায় প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বক্তব্য শুনে তিনি বিএনপির প্রতি আকৃষ্ট হন। সেই থেকে দলটির প্রতি তার গভীর ভালোবাসা তৈরি হয়। ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়ার প্রতিবাদেই তিনি এতদিন ভাত খাননি।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, ইনু মিয়ার এই প্রতিজ্ঞার বিষয়টি এলাকায় সবার জানা ছিল। দল ক্ষমতায় এলে তাকে নিজের হাতে ভাত খাওয়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন শরীফুল আলম, যা তিনি পূরণ করেছেন।
প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেন, “দলের প্রতি এমন ভালোবাসা ও ত্যাগ বিরল। আমরা তার পাশে থাকব।” তিনি ইনু মিয়ার জন্য নতুন ঘর নির্মাণ ও বয়স্ক ভাতার ব্যবস্থা করার আশ্বাস দেন।
পরিবারের সদস্যরা জানান, নানা কষ্টের মধ্যেও ইনু মিয়া তার প্রতিজ্ঞা ধরে রেখেছিলেন। অবশেষে ভাত খাওয়ায় স্বস্তি ফিরে এসেছে পরিবারে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com