ফ্যাশন শো, ফ্ল্যাশমব ও কনসার্টে প্রাণবন্ত বৈশাখ উদযাপন
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘বিসিডিএল বৈশাখী মেলা ১৪৩৩’। নাগরিক জীবনের ব্যস্ততার মাঝেও ঐতিহ্য ও আধুনিকতার এক অনন্য সংমিশ্রণে মুগ্ধ হন দর্শনার্থীরা।
১৫ এপ্রিল বসুন্ধরা সিটির লেভেল-১ অ্যাট্রিয়ামে দিনব্যাপী এই মেগা আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) ক্যাপ্টেন শেখ এহসান রেজা (অব.)।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বসুন্ধরা সিটি শুধু একটি শপিং মল নয়, বরং এটি সব বয়সী মানুষের জন্য বিনোদন, কেনাকাটা ও ঐতিহ্যের এক মিলনমেলা।
মেলায় ছিল নজরকাড়া ফ্যাশন ফেস্ট, এক্সক্লুসিভ ফ্যাশন শো এবং উদ্দীপনাময় ফ্ল্যাশমব। দেশের শীর্ষস্থানীয় লাইফস্টাইল ব্র্যান্ডগুলো তাদের বৈশাখী কালেকশন উপস্থাপন করে দর্শকদের আকৃষ্ট করে।
অনুষ্ঠানের টাইটেল স্পন্সর ছিল জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড ভিভো। এছাড়া বিভিন্ন স্বনামধন্য ব্র্যান্ডও মেলায় অংশগ্রহণ করে।
ফ্যাশন শোর পাশাপাশি শিল্পীদের প্রাণবন্ত পারফরম্যান্স দর্শকদের উচ্ছ্বাস বাড়িয়ে তোলে। বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান। অনুষ্ঠানের শেষ পর্বে ছিল সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের জমকালো কনসার্ট, যা পুরো আয়োজনকে নতুন মাত্রা দেয়।
সব মিলিয়ে ‘বিসিডিএল বৈশাখী মেলা ১৪৩৩’ প্রমাণ করেছে—ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়ে বৈশাখ উদযাপনে বসুন্ধরা সিটি একটি অন্যতম আকর্ষণীয় গন্তব্য।