1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১৮ মে ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
সৌদি আরবে জিলহজের চাঁদ দেখা গেছে, ২৭ মে ঈদুল আজহা নিথর দেহে দেশে ফিরলেন কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার, বিমানবন্দরে বাবার আহাজারি আমির হামজাকে গ্রেপ্তারে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ হযরত মাওলানা শাহ আলাউদ্দিন ফারুকীর হাতে কলেমা পাঠ করে ইসলাম গ্রহণ করলেন প্রসেনজিৎ। সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজা সম্পন্ন, অংশ নিলেন প্রধানমন্ত্রী ও তারেক রহমান *বিক্রি নেই, বাড়ছে ঋণের বোঝা; সংকটে আবাসন উদ্যোক্তারা* এফবিসিসিআইতে প্রশাসক বিতর্ক: ব্যবসায়ীদের ক্ষোভ চরমে, দ্রুত নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের গোয়ালমারীতে বিএনপির ফ্যামিলি কার্ড বিতরণ: অসহায় মানুষের পাশে থাকার বার্তা ড. খন্দকার মোশাররফের ডুবে যাওয়ার আগে কৃষকের ধান কেটে দিল বসুন্ধরা শুভসংঘ

ফের আগুনে পুড়ল রোহিঙ্গ ক্যাম্প

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ২৫২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : কক্সবাজারের উখিয়া উপজেলার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের কয়েক ঘণ্টার প্রচেষ্টায় সন্ধ্যা সাড়ে ৬টার আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে এক হাজারের বেশি ঘরবাড়ি পুড়ে গেছে। এ ছাড়া লার্নিং সেন্টার ও মেডিকেল সেন্টারসহ বেশ কিছু স্থাপনাও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আজ রোববার বিকেল ৫টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ দৌজা।

আট নম্বর এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার শিহাব কায়সার খান জানান, খবর পেয়ে উখিয়া টেকনাফ ও কক্সবাজার থেকে ফায়ার সার্ভিসের ৮টি টিম ঘটনাস্থলে পৌঁছে। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও জানান, আগুন নিয়ন্ত্রণে আনার পর এখন উদ্ধার কার্যক্রম চালানো হচ্ছে। অগ্নিকাণ্ডের সুত্রপাত এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত বিবরণ পাওয়া যায়নি বলেও জানান তিনি।

এর আগে চলতি বছরের ২ জানুয়ারি উখিয়া বালুখালী ২০ নম্বর ক্যাম্পে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম) পরিচালিত করোনা হাসপাতালে আগুন লাগে। এ ছাড়া গত বছরের ২২ মার্চ উখিয়ার বালুখালীতে আগুনে পুড়ে মারা যান ১৫ জন রোহিঙ্গা। তখন ১০ হাজার ঘর পুড়ে ছাই হয়েছিল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com